“স্মার্ট ভুমিসেবা, স্মার্ট নাগরিক’ শ্লোগ নিয়ে রাজশাহীসহ বিভিন্ন জেলা উপজেলা ভুমি সেবা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। শনিবার জেলা উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটির উদ্বোধন করা হয়। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবর :
তানোর : রাজশাহীর তানোরে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় উপজেলার ভুমি অফিস চত্বরে সপ্তাহব্যাপী ভূমিসেবা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ঘোষণা করেন তানোর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, তানোর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তানভীর রেজা।
বাঘা : বাঘা উপজেলায় শনিবার থেকে স্মার্ট ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে। সকাল সাড়ে ১১টায় উপজেলার ভ’মি কার্যালয় চত্বরে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয় র্যালি পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা তরিকুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যকালে সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম। উপজেলা প্রতিবন্ধী সাহায্য ও সহায়তা কেন্দ্রের কর্মকর্তা মুনসুর রহমানের সনঞ্চালনায়, বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম (বাবুল), পরিদর্শক (তদন্ত) সোয়েব খান, আড়ানী ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা, নওশাদ আলী, ভূমি সেবা গ্রহিতা মনিরুল ইসলাম, বাঘা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিঞা,সাধারণ সম্পাদক নুরুজ্জামান।
নিয়ামতপুর: নওগাঁর নিয়ামতপুরে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন হয়েছে। শনিবার সকালে উপজেলা ভূমি কর্মকর্তার কার্যালয়ে উপজেলা ভূমি অফিসের আয়োজনে এ সেবা সপ্তাহের উদ্বোধন হয়, চলবে আগামী ১৪ জুন পর্যন্ত। ভূমি সেবা সপ্তাহ পালন উপলক্ষ্যে আয়োজিত জনসচেতনতামূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ মোরশেদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপম দাস।
নওগাঁ : নওগাঁয় ভূমিসেবা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলা ভূমি কার্যালয় চত্বরে প্রধান অতিথি হিসেবে সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক গোলাম মওলা। অনুষ্ঠানে এক আলোচনা সভা, ভূমিসেবা সপ্তাহ উপলক্ষ্যে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্থ ভূমি মালিকদের মাঝে এল এ চেক বিতরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। কোন নগদ লেনদেন ছাড়াই সম্পূর্ণ অনলাইন ভিত্তিক সেবা নিশ্চিতে ৮ জুন থেকে দেশব্যাপী শুরু হওয়া ভূমিসেবা সপ্তাহ ১৪জুন পর্যন্ত চলবে বলে জানান তারা। এসময় অতিরিক্ত পুলিশ সুপার এহসানুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা, সাবেক অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম খাঁন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস, এম, রবিন শীষ, নবনির্বাচিত সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মাহবুবুল হক কমল, ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা রেজাউল ইসলাম প্রমুখ।
মোহনপুর: মোহনপুর উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে ভূমি অফিস চত্বর এ অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা ভূমি অফিস। ভূমি সেবা উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষ্যে বেলুন উড়িয়ে দেয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়শা সিদ্দিকার সভাপতিত্বে উদ্বোধন ও আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন সহকারী কশিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, সার্ভেয়ার তৃসিত কুমার সাহা, ভূমি সহকারী কর্মকর্তা ইকবাল কাশেম, সুম্মিতা খাতুন, শামীমা খাতুন প্রমুখ।
গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে ৭ দিনব্যাপি স্মার্ট ভুমি সেবা স্মার্ট নাগরিক ভূমিসেবা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। শনিবার উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি অফিস চত্বরে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জাহিদ হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অশোক কুমার চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদসহ ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা, সেবা গ্রহিতাসহ ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীরা। অনুষ্ঠানে সেবা সপ্তাহের সুফল বিষয়ে বিশেষ আলোচনা করা হয়। ভূমি ব্যবস্থাপনা অটোমেশন বিস্তার এবং জনগণের মধ্যে সেবার মেসেজ পৌঁছানোর জন্য ভূমি মন্ত্রণালয় ভূমি সেবা সপ্তাহ পালনের উদ্যোগের সমর্থনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আদমদীঘি : আদমদীঘি উপজেলা সহকারি (ভুমি) অফিসের আয়োজনে ভুমি সেবা সপ্তাহ উদ্ধোধন করা হয়েছে। শনিবার (৮জুন) সকালে উপজেলা প্রাঙ্গনে সেবা সপ্তাহের উদ্ধোধন করা হয়। ৮ জুন থেকে ১৪ জুন পর্যন্ত উপজেলা ভুমি অফিস সহ উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌর সভার ভুমি অফিস গুলোতে এই কর্মসূচী চলবে। ভুমি সংক্রান্ত সেবাগুলোর মধ্যে ই-নামজারি, অনলাইনে ভুমি উন্নয়ন কর প্রদান, মৌজা ম্যাপ, খতিয়ান প্রদান সহ ভুমি সংক্রান্ত অন্যান্য সেবা দেয়া হবে। ভুমি সেবা সপ্তাহের উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ, সহকারি কমিশনার (ভুমি) ফিরোজ হোসেন, কানুনগো সুনীল চন্দ্র সরকার, থানার ইন্সপেক্টর (দতন্ত) মঈন উদ্দীন, তহশীলদার মাইনুল ইসলাম, স্বপন কুমার, অফিস সহকারী মাকসুদুল বারী তুহিন প্রমূখ।