• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম
নারীদের নিরাপত্তা-সুরক্ষা নিশ্চিত করতে সেল গঠন করবো- মেজবা দাড়িপাল্লার বিজয়ে ভোটের দিন কেন্দ্র পাহারায় থাকার আহ্বান জামায়াত প্রার্থীর রাজশাহীতে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ১৪ জন গ্রাহক স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে আধুনিক রাজশাহী গড়ে তোলা হবে: মিনু আরএমপির উদ্যোগে হারানো মোবাইল ফোন ফেরত পেলেন ভুক্তভোগীরা নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে পিঠা উৎসব আদমদীঘিতে অনুমোদন ছাড়াই চলছে ইটভাটা আরএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১ ভোটের আগে-পরে নৌযান ও যান চলাচলে আরএমপির নিষেধাজ্ঞা নির্বাচনের ফলাফল নিয়ে কোনো প্রকার ষড়যন্ত্র জনগণ বরদাস্ত করবে না: মিলন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহী পুলিশের অভিযানে ৫ জুয়াড়ি গ্রেপ্তার

রিপোর্টার নাম:
সর্বশেষ: বুধবার, ৩০ আগস্ট, ২০২৩

নিজস্ব প্রতিবেদক

রাজশাহীতে পুলিশের অভিযানে নগদ অর্থ ও তাসসহ ৫ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে নগরীর কাশিয়াডাঙ্গা থানার গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার গোবিন্দপুরের মৃত আবুল হোসেনের ছেলে মো: কুদ্দুস আলী (৫০), একই এলাকার মৃত এমারুল ইসলামের ছেলে মো: মোকছেদুল আলম মামুন (৩০), মো: লুৎফর রহমানের ছেলে মো: হিমেল (৪২), মৃত আব্দুর রহমানের ছেলে মো: রেকাত আলী (৬০) ও মৃত মাইনুল ইসলামের ছেলে মো: হাসান আলী (৩৪)। রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) জামিরুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়,  সোমবার রাত ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়াডাঙ্গা থানার গোবিন্দপুর এলাকায় অভিযান পরিচালনা করে জুয়া খেলা অবস্থায় ৫ জুয়াড়িকে আটক করেন। এ সময় আসামিদের কাছ থেকে তাস ও নগদ অর্থ উদ্ধার হয়।  গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় জুয়া আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


আরো খবর