রাজশাহী র্যাব-৫ এর সদস্যরা অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। র্যাব-৫ মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা শনিবার দিবাগত রাত ১২টার দিকে রাজশাহী মহানগরীর শ্যামপুর এলাকায় এ অভিযান চালায়।
গ্রেপ্তারকৃরা হলো- রাজশাহীর মহানগরীর শ্যামপুর পশ্চিমপাড়া এলাকার সামাদের ছেলে শামীম (২৪), জাহাঙ্গীরের ছেলে রতন আলী (২২), আলাউদ্দিনের ছেলে ওসমান গণি (২৬) ও সেলিম আলীর ছেলে জয়নাল আবেদন (২২)। গ্রেপ্তারকৃতরা চিহ্নিত মাদক কারবারি।
গ্রেপ্তারকৃতরা একে অপরের সহযোগিতায় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য আমদানি করে রাজশাহীসহ বিভিন্ন এলাকায় বিক্রি করতো বলে জানিয়েছে র্যাব।
আজ রোববার দুপুরে র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য বিক্রির জন্য অবস্থান করছে। এমন সংবাদ পেয়ে র্যাব সেখানে অভিযান চালায়। এসময় শ্যামপুর পশ্চিমপাড়া এলাকা থেকে সন্দেহভাজন হিসাবে ৪ জনকে গ্রেপ্তার করে র্যাব। পরে তাদের কাছে তল্লাশী চালিয়ে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে।
পরে গ্রেপ্তারকৃতদের কাটাখালি থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দেয়া হয়েছে।