রাজশাহীতে সানাবিলের উদ্যোগে ওয়াটার প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। শনিবার দুপুরে রাজশাহীর পবা উপজেলায় হরিপুর ইউনিয়নের সোনাইকান্দি বাইতুন নূর কেন্দ্রীয় গোরস্থান এ সানাবিল ফাউন্ডেশন, টেক্সাস, আমেরিকার অর্থায়নে রোটারি ক্লাব অব পদ্মা রাজশাহী ও রাজশাহী এক্সিকিউটিভ সানাবিল টিম এর সহযোগিতায় সাম্বমারসিবল পাম্প ওয়াটার প্ল্যান্ট স্থাপন করা হয়েছে।
একই সাথে গোদাগাড়ী উপজেলার ধরমপুর ও পবা উপজেলার ফুদকিপাড়া গ্রামে সানাবিল ফাউন্ডেশনের অর্থায়নে ওয়াটার প্ল্যান্ট প্রকল্পের আওতায় ২ টি সাবমারসিবল পাম্প ও ১ টি সেমিডিপ নলকূপ স্থাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্প তত্ত্বাবধায়ক মোঃ গোলাম সাকলায়েন।ও প্রকল্প পরিচালনা দায়িত্ব পালন করেন অনুষ্ঠানের কনভেনর ও সানাবিল ওয়াটার প্লান্ট প্রকল্পের পরিচালক সালমান ফার্সী।
এসময় ছিলেন উপস্থিত ছিলেন শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর, রোটারি ক্লাব পদ্মা রাজশাহীর পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান এম এ মান্নান খান,প্রেসিডেন্ট মো আব্দুর রাজ্জাক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রোটারিয়ান এ আর জোয়ার্দার, সমাজসেবক ও স্বনামধন্য মেডিসিন কনসালটেন্ট পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান ডা : ডিএম জহুরুল ইসলাম, তিলোত্তমা উইমেন ভলান্টারি অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক, রোটারি ক্লাব ও পর্দার রাজশাহীর ইমিডেট পাস-প্রেসিডেন্ট রোটা:অণু চৌধুরী, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের নির্বাহী পরিচালক রোটারিয়ান নাজমা রহমান, রোটারি ক্লাব অব পদ্মা রাজশাহীর প্রেসিডেন্ট ইলেক্ট মো ইকরাম হোসেন ও ট্রেজারার ডা.খাদিজাতুল কুবরা শম্পা।
এছাড়া আরো উপস্থিত ছিলেন সোনাইকান্দি বাইতুন নূর জামে মসজিদদের ইমাম মোঃ মিবহাজুল ইসলাম, মোঃশাহিন ইসলামসহ স্থানীয় প্রতিনিধি মো সিদ্দিকুর রহমান। অনুষ্ঠানে বক্তাগণ বলেন এই প্রকল্পের মাধ্যমে প্রত্যন্ত এই এলাকার মানুষের দুর্ভোগ লাঘব ও সুপেয় নিরাপদ পানির ব্যাবস্থা চেষ্টা করেছি।
তারা আরো বলেন এই প্রকল্পটি সাদকায়ে জারিয়া হিসেবে আল্লাহর দরবারে সমাদৃত হবে ইনশাআল্লাহ “এবং তারা সানাবিল ফাউন্ডেশন বোর্ড অব ডিরেক্টরস ও রেস্ট এর চেয়ারম্যান ডা রাকিবুল হান্নান কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। একই সাথে এই প্রকল্প সংরক্ষণের ব্যাপারে তৎপর থাকার আহ্বান জানান এলাকাবাসীকে।