• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম
নারীদের নিরাপত্তা-সুরক্ষা নিশ্চিত করতে সেল গঠন করবো- মেজবা দাড়িপাল্লার বিজয়ে ভোটের দিন কেন্দ্র পাহারায় থাকার আহ্বান জামায়াত প্রার্থীর রাজশাহীতে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ১৪ জন গ্রাহক স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে আধুনিক রাজশাহী গড়ে তোলা হবে: মিনু আরএমপির উদ্যোগে হারানো মোবাইল ফোন ফেরত পেলেন ভুক্তভোগীরা নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে পিঠা উৎসব আদমদীঘিতে অনুমোদন ছাড়াই চলছে ইটভাটা আরএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১ ভোটের আগে-পরে নৌযান ও যান চলাচলে আরএমপির নিষেধাজ্ঞা নির্বাচনের ফলাফল নিয়ে কোনো প্রকার ষড়যন্ত্র জনগণ বরদাস্ত করবে না: মিলন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহীতে সপ্তম জেলা স্কাউট সমাবেশ অনুষ্ঠিত

রিপোর্টার নাম:
সর্বশেষ: বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২

রাজশাহীতে সপ্তম জেলা স্কাউট সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
রাজশাহীতে সপ্তম জেলা স্কাউট সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে মঙ্গলবার বিকেলে পুঠিয়া পরেশ নারায়ন সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাবেশ’র উদ্বোধন করেন জেলা প্রশাসক ও রাজশাহী জেলা স্কাউটসের সভাপতি আব্দুল জলিল। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও রাজশাহী জেলা স্কাউটসের কমিশনার মুহাম্মদ শরিফুল হক।
এর পরে, উপস্থিত সবাইকে স্কাউটের স্কার্ফ পরিয়ে দেওয়া হয়। ছয় দিনব্যাপী এই স্কাউট সমাবেশে জেলার ৯০টি মাধ্যমিক ও সমমান মাদরাসার ৭২০ জন স্কাউট সদস্য পদ্মা মূল এরিনাসহ বারনই, মুসাখা, বড়াল, নারদ নদ নামে ৪টি সাব ক্যাম্পে অংশগ্রহণ করেছেন। এই স্কাউট সমাবেশে ৩১ ডিসেম্বর শেষ হবে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আব্দুল জলিল, রাজশাহী জেলা স্কাউটসের সাফল্যময় দিক তুলে ধরে সমাবেশে অংশগ্রহণকারি সকলের উদ্দেশ্যে দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুঠিয়া উপজেলার নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটসের সভাপতি নূরুল হাই মোহাম্মদ আনাছ, পবা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটসের সভাপতি লসমী চাকমা।
উক্ত সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন, রাজশাহী জেলার স্কাউটসের সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান।


আরো খবর