• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
নারীদের নিরাপত্তা-সুরক্ষা নিশ্চিত করতে সেল গঠন করবো- মেজবা দাড়িপাল্লার বিজয়ে ভোটের দিন কেন্দ্র পাহারায় থাকার আহ্বান জামায়াত প্রার্থীর রাজশাহীতে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ১৪ জন গ্রাহক স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে আধুনিক রাজশাহী গড়ে তোলা হবে: মিনু আরএমপির উদ্যোগে হারানো মোবাইল ফোন ফেরত পেলেন ভুক্তভোগীরা নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে পিঠা উৎসব আদমদীঘিতে অনুমোদন ছাড়াই চলছে ইটভাটা আরএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১ ভোটের আগে-পরে নৌযান ও যান চলাচলে আরএমপির নিষেধাজ্ঞা নির্বাচনের ফলাফল নিয়ে কোনো প্রকার ষড়যন্ত্র জনগণ বরদাস্ত করবে না: মিলন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহীতে পাহাড়িয়াদের ভয় দেখিয়ে উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
রাজশাহীতে পাহাড়িয়াদের ভয় দেখিয়ে উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন
রাজশাহীতে পাহাড়িয়াদের ভয় দেখিয়ে উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন

রাজশাহীর মোল্লাপাড়ায় অবস্থিত পাহাড়িয়াদের ভয় দেখিয়ে উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ আদিবাসীদের স্বার্রক্ষায় কর্মরত প্রতিনিধিবৃন্দ। শুক্রবার পাহাড়িয়াপল্লী এলাকায় এই মানবন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে দাবি করা হয় ৫৩ বছর ধরে পাহাড়িয়া সম্প্রদায় এই পল্লীতে বংশপরিক্রমায় বসবাস করে আসছে। বর্তমানে সেখানে ২০ টি পরিবার বসবাস করে। এখন হঠাত করে কিছু ভূমিদস্যু দাবি করছে এই জমিটি তাদের।

এটি পাহাড়ি সম্প্রদায়কে উচ্ছেদের জন্য পরিকল্পিত ষড়যন্ত্র। দলিলপত্র দেখা হয়েছে। তাদে দেখা যাচ্ছে এই জমি পাহাড়িয়াদের। তারা আরও দাবি করেন, যে দলিল দেখানো হচ্ছে তা ভুয়া। কাশিয়াডাঙ্গা থানার ওসি আজিজুল বারী ইবনে জলিল জানান, বিষয়টি জানার সাথে সাথে সেখানে পুলিশ গেছে এবং তাদেরকে আশ্বস্থ করা হয়েছে। কেউ তাদেকে উচ্ছেদ করতে পারবে না।


আরো খবর