• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম
আমের মুকুলের সুগন্ধে মোহিত রাজশাহী কলেজ ক্যাম্পাস নারীদের নিরাপত্তা-সুরক্ষা নিশ্চিত করতে সেল গঠন করবো- মেজবা দাড়িপাল্লার বিজয়ে ভোটের দিন কেন্দ্র পাহারায় থাকার আহ্বান জামায়াত প্রার্থীর রাজশাহীতে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ১৪ জন গ্রাহক স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে আধুনিক রাজশাহী গড়ে তোলা হবে: মিনু আরএমপির উদ্যোগে হারানো মোবাইল ফোন ফেরত পেলেন ভুক্তভোগীরা নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে পিঠা উৎসব আদমদীঘিতে অনুমোদন ছাড়াই চলছে ইটভাটা আরএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১ ভোটের আগে-পরে নৌযান ও যান চলাচলে আরএমপির নিষেধাজ্ঞা
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাকাবকে একীভূতরণের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংককে বাংলাদেশ কৃষি ব্যাংকের সঙ্গে একীভূতকরণ উদ্যোগের প্রতিবাদের মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার (১৬ এপ্রিল) দিকে রাজশাহী নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে মুক্তিযোদ্ধা সংসদ, রাজশাহী সাংবাদিক ইউনিয়ন, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদসহ পেশাজীবী বিভিন্ন ১১টি সংগঠনের নেতাকর্মী ও সদস্যরা এতে অংশ নেন।

এসময় বক্তারা বলেন, রাজশাহীসহ গোটা উত্তরাঞ্চলের কৃষকদের অন্যতম অর্থনৈতিক হাতিয়ার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। বিশেষায়িত এই ব্যাংকটি লাভজনক অবস্থায় আছে। কিন্তু বাংলাদেশ কৃষি ব্যাংক লোকসানে আছে। সেই ব্যাংকের সঙ্গে রাকাবকে একীভূত করে গোটা উত্তরাঞ্চলের ক্ষতি করার চেষ্টা করছে একটি মহল। যেটি উত্তরাঞ্চলবাসী মেনে নিবে না। এর জন্য আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে প্রয়োজেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন রাজশাহী চেম্বার অব ইন্ড্রাস্টিজের সভাপতি মাসুদুর রহমান রিংকু। রাজশাহী চেম্বারের পরিচালক সাদরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কবি অধ্যাপক রুহুল আমীন প্রামাণিক, সাবেক মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার ডা. আবদুল মান্নান, রাজশাহী রক্ষ সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম, রাজশাহী রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি রিয়াজ আহমেদ খান প্রমুখ।


আরো খবর