বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয় করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় রাজশাহীর মোহনপুর উপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতির বিষয়ে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর/ ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তাদের সাথে দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১২ টা,সময় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।উপজেলা সমন্বয়কারী মুক্তি বেগমের পরিচালনায়।
মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) আয়শা সিদ্দিকার সভাপতিত্বে বক্তব্য দেন, গ্রাম আদালতের জেলা ব্যবস্থাপক লুৎফর রহমান ।
এসময় ৬ টি ইউনিয়নের হিসাব সহকারী কাম- কম্পিউটার অপারেটর উপস্থিত ছিলেন। বিচার প্রার্থী গ্রাম আদালতের সেবা থেকে যাতে বাঞ্ছিত না হয় সে দিকে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি বিষয়ে দ্বি-মাসিক সমন্বয় সভা প্রয়োজন।
বাংলাদেশের দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ন্যায়বিচার প্রাপ্তির পথকে সহজ করার লক্ষ্যে অল্প সময়ে স্বল্প খরচে দ্রুত ন্যায় বিচার পেতে প্রান্তিক জনগোষ্ঠীর আইনি সেবা নিশ্চিত করতে গ্রাম আদালত ব্যাপক ভূমিকা রাখছে। গ্রাম আদালতকে আরও কার্যকর করতে ব্যাপক প্রচার ও জনসচেতনতা প্রয়োজন উপস্থিত সকল হিসাব সহকারীদের বিভিন্ন দিক নিদের্শনা মূলক পরামর্শ প্রদান করেন।