• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম
নারীদের নিরাপত্তা-সুরক্ষা নিশ্চিত করতে সেল গঠন করবো- মেজবা দাড়িপাল্লার বিজয়ে ভোটের দিন কেন্দ্র পাহারায় থাকার আহ্বান জামায়াত প্রার্থীর রাজশাহীতে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ১৪ জন গ্রাহক স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে আধুনিক রাজশাহী গড়ে তোলা হবে: মিনু আরএমপির উদ্যোগে হারানো মোবাইল ফোন ফেরত পেলেন ভুক্তভোগীরা নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে পিঠা উৎসব আদমদীঘিতে অনুমোদন ছাড়াই চলছে ইটভাটা আরএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১ ভোটের আগে-পরে নৌযান ও যান চলাচলে আরএমপির নিষেধাজ্ঞা নির্বাচনের ফলাফল নিয়ে কোনো প্রকার ষড়যন্ত্র জনগণ বরদাস্ত করবে না: মিলন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী ইব্রাহিমের গণসংযোগ ও মতবিনিময় অব্যাহত

 শিবগঞ্জ প্রতিনিধি
সর্বশেষ: সোমবার, ১ এপ্রিল, ২০২৪

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে , চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ  উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী শাহাবাজপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন কে প্রার্থিতা ঘোষণা করেছেন শিবগঞ্জ উপজেলাবাসী ।
উপজেলা ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন প্রত্যাশী হিসেবে মুক্তিযুদ্ধের চেতনায় শান্তি ও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এবং বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে তিনি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে গণসংযোগ, মতবিনিময়, উঠান  বৈঠক অব্যাহত রেখেছেন।
এর ধারাবাহিকতায় বিকেলে উপজেলার রসুলপুর মোড়, শেখটোলা মোড় ও শিবগঞ্জ পৌরসভার বিভিন্ন স্থানে তিনি জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারাবাহিকতা এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সাধারণ মানুষের কাছে তুলে ধরছেন। এছাড়া তিনি নিজস্ব অর্থায়নে এলাকার হতদরিদ্র মানুষদের জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে  পোস্টার টাঙিয়ে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুভেচ্ছা বিনিময় এবং সামাজিক, সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা অব্যাহত রেখেছেন।
শাহাবাজপুর ইউনিয়ন ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ইব্রাহিম হোসেন বলেন,  ভাইস-চেয়ারম্যান পদে তৃণমূলের একজন কর্মী হিসেবে  আমাকে মূল্যায়ন করা হবে বলে আমি আশাবাদী।
গনসংযোগ কালে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, আওয়ামী লীগ নেতা আলকায়েস  উদ্দিন , ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সাহাবুর রহমান, আওয়ামী লীগ নেতা মাহিদুর রহমান, শাহাবাজ পুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মোঃ সাইদুর রহমান, যুবলীগ নেতা এমদাদুল হক,শিবগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা, জাহাঙ্গীর আলম,সরল, তুষার সহ সহযোগী সংগঠনের নেতা ও সাধারণ ভোটার বৃন্দ।


আরো খবর