• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজকে নোটিশ না দিয়েই আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত নাটোর জেলার বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ফোর্স কমিটির নেতৃত্বে রুহুল- সৌরভ পাঁচবিবিতে শহীদ শরীফ ওসমান হাদী হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন ইউসিআইসিএস ২০২৬ এর সমাপনী রাজশাহী কলেজ বিজনেস ক্লাবের নতুন কমিটি ঘোষণা রাজশাহীতে লংকাবাংলা ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ বিজিবির অভিযানে ১০২০ পিস ট্যাবলেটসহ গ্রেপ্তার ২ বেগম খালেদ জিয়া জীবন দিয়ে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে গেছেন: মিলন শিক্ষকদের কোচিং বাণিজ্য নির্দেশনা মানছে না রাজশাহী বিভাগের কোন শিক্ষা প্রতিষ্ঠান রাজশাহীতে এলপিজি সংকটে বন্ধ হচ্ছে হোটেল-রেস্তোরাঁ
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

ব্যানার টানাতে হবে কোরবানির পশুবাহী নৌযানে

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪

Advertisements

কোরবানির পশু বহনকারী নৌযান কোন হাটে ভিড়বে তা ব্যানার লিখে নৌকায় টানাতে হবে বলে জানিয়েছেন নৌ-পুলিশের অতিরিক্ত আইজিপি মোহা. আবদুল আলীম মাহমুদ।

বৃহস্পতিবার (৬ জুন) সকালে রাজধানীর গুলশানে অবস্থিত নৌ-পুলিশের সদর দপ্তরে পবিত্র ঈদুল আজহা-২০২৪ উপলক্ষ্যে নৌপথে যাত্রী, পণ্য ও কোরবানির পশু পরিবহনে নিরাপত্তা সংক্রান্ত এক মত বিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মোহা. আবদুল আলীম মাহমুদ বলেন, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের নৌপথে ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে এবং পশু ও পণ্য পরিবহন নিরাপদ ও নির্ঝঞ্জাট করতে নৌপুলিশ বদ্ধ পরিকর। পবিত্র ঈদে নৌপুলিশ সব নৌঘাট, নৌটার্মিনালে দায়িত্ব পালন করবে। কোরবানির পশু পরিবহনে যাতে কোনো ধরনের বিঘ্ন না হয় সেজন্য কোরবানির পশু বহনকারী সব নৌযান কোন হাটে ভিড়বে তা উল্লেখ করে ব্যানার লাগাতে হবে। কোরবানির পশুসহ অন্যান্য পণ্যবাহী নৌযান নৌপথে কোনো ধরনের হয়রানির শিকার না হয় সেদিকে নৌপুলিশের বিশেষ নজরদারি থাকবে।

তিনি আরও বলেন, নৌপথে যেকোনো সমস্যায় নৌপুলিশের কন্ট্রোল রুমের নম্বর-০১৩২০১৬৯৫৯৮ অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে নৌপুলিশকে অবগত করলে নৌপুলিশ সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। পবিত্র ঈদুল আজহা উদযাপনে নৌপথ ব্যবহারকারী প্রত্যকেই যেন নিরাপদে তাদের পরিবার পরিজনদের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে পারেন এবং ব্যবসায়ীরা যাতে নির্বিঘ্নে পণ্য ও কোরবানির পশু নির্দিষ্ট স্থানে নিয়ে যেতে পারেন সেটা নিশ্চিত করতে নৌপুলিশ দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ ঘাটগুলোতে কন্ট্রোল রুম স্থাপন করবে।


আরো খবর