• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম
আমের মুকুলের সুগন্ধে মোহিত রাজশাহী কলেজ ক্যাম্পাস নারীদের নিরাপত্তা-সুরক্ষা নিশ্চিত করতে সেল গঠন করবো- মেজবা দাড়িপাল্লার বিজয়ে ভোটের দিন কেন্দ্র পাহারায় থাকার আহ্বান জামায়াত প্রার্থীর রাজশাহীতে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ১৪ জন গ্রাহক স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে আধুনিক রাজশাহী গড়ে তোলা হবে: মিনু আরএমপির উদ্যোগে হারানো মোবাইল ফোন ফেরত পেলেন ভুক্তভোগীরা নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে পিঠা উৎসব আদমদীঘিতে অনুমোদন ছাড়াই চলছে ইটভাটা আরএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১ ভোটের আগে-পরে নৌযান ও যান চলাচলে আরএমপির নিষেধাজ্ঞা
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বেকার যুবকদের আত্মকর্মসংস্থানে খামারি হওয়ার আহ্বান : খাদ্যমন্ত্রীর

নিয়ামতপুর প্রতিনিধি
সর্বশেষ: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

বেকার যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে ট্রেনিং নিয়ে খামারি হওয়ার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বৃহস্পতিবারনিয়ামতপুর উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজন প্রাণিসম্পদ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
সাধন চন্দ্র মজুমদার বলেন, বেকার যুবকরা এ দেশের বোঝা নই। এদের ট্রেনিং করিয়ে ঋণের ব্যবস্থা করে দিলে বেকারের সংখ্যা কমে আসবে।
মন্ত্রী আরও বলেন, সরকার দেশের সকল মানুষের উন্নয়নে রূপরেখা প্রণয়ন করেছে। এ দেশের উন্নয়নে সকলে মিলেই অংশগ্রহণ করতে হবে। কোন কাজকেই ছোট মনে না করে নিজেদের প্রস্তুত করতে হবে।
খাদ্যমন্ত্রী বলেন, সরকার দেশের আদিবাসী সম্প্রদায়ের লোকজনের ভাগ্য উন্নয়নে ইতিমধ্যে ছাগল, ভেড়া গরু দিয়ে সহযোগিতা করে যাচ্ছে। আমরা সকলেই নিজের বাড়িতে হাঁস, মুরগী, ভেড়া, ছাগল ও গরু লালন-পালন করলে নিজেদের ভাগ্যের উন্নয়নের পাশাপাশি দেশের অর্থনৈতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতির শাখা ব্যবস্হাপক মোসাদ্দেকুর রহমান, শ্রীমন্তপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রমূখ।


আরো খবর