• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বিপিএলে একই দলে খেলবেন নবি ও ছেলে হাসান

রিপোর্টার নাম:
সর্বশেষ: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
বিপিএলে একই দলে খেলবেন নবি ও ছেলে হাসান
বিপিএলে একই দলে খেলবেন নবি ও ছেলে হাসান

Advertisements

আসন্ন বিপিএল আসরে ইতিহাস গড়তে যাচ্ছেন আফগানিস্তানের তারকা অলরাউন্ডার মোহাম্মদ নবি। এবার তিনি এবং তার ছেলে হাসান ইসাখিল একই দলে খেলবেন। নতুন ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস তাদের দুজনকেই স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে।

এর আগে অভিজ্ঞ অলরাউন্ডার নবি দলে ভেড়ানো হয়েছিল। এবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে ১৯ বছর বয়সী ওপেনার হাসানকে দলে নেওয়ার। নোয়াখালী এক্সপ্রেস ফেসবুক পোস্টে বাবা–ছেলের একটি ছবি প্রকাশ করে লিখেছে, “বাপে-হোলায় নোয়াখালী চলি আইছেরে… এক্সপ্রেস স্কোয়াডে স্বাগতম হাসান ইসাখিল।”

হাসান ইসাখিল ২০২৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলেছেন এবং এবারই প্রথমবার বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নিচ্ছেন। টি-টোয়েন্টিতে ৩০ ম্যাচে ৭৩৪ রান ও স্ট্রাইক রেট ১২৪, প্রথম শ্রেণি ও লিস্ট ‘এ’ ক্রিকেটেও যথাক্রমে ৪৭ এবং প্রায় ৫০ গড়ে রান করেছেন।

৪০ বছর বয়সী নবি বয়সের ছাপ পারফরম্যান্সে পড়তে দেননি। তিনি বলেন, “ছেলের সঙ্গে জাতীয় দলে খেলার স্বপ্ন আমার। সে পরিশ্রমী, আমি চাই সে নিজের লক্ষ্য স্থির করুক। উচ্চ পর্যায়ের ক্রিকেটার হতে হলে কঠোর পরিশ্রম করা আবশ্যক।”

বিপিএলের পর্দা উঠবে ২৬ ডিসেম্বর, চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ম্যাচ দিয়ে নোয়াখালী এক্সপ্রেসের অভিযান শুরু হবে।

নোয়াখালী এক্সপ্রেস স্কোয়াড: হাসান মাহমুদ, সৌম্য সরকার, কুশল মেন্ডিস, জনসন চার্লস, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলি অনিক, হাবিবুর রহমান সোহান, মুশফিক হাসান, শাহাদাত হোসেন দিপু, রেজাউর রহমান রাজা, নাজমুল ইসলাম অপু, আবু হাসিম, মেহেদী হাসান রানা, সৈকত আলী, সাব্বির হোসেন, রহমতউল্লাহ আলী, ইহসানউল্লাহ খান, হায়দার আলী, মোহাম্মদ নবি ও হাসান ইসাখিল।

সুত্র: ঢাকা পোষ্ট


আরো খবর