• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বিজিবির অভিযানে ২৫ বোতল মদ জব্দ

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
বিজিবির অভিযানে ২৫ বোতল মদ জব্দ
বিজিবির অভিযানে ২৫ বোতল মদ জব্দ

Advertisements

রাজশাহী ব্যাটালিয়ন ১ বিজিবির অভিযানে মদ ২৫ বোতল জব্দ করেছে। শুক্রবার ভোরে বাঘা থানাধীন বারশিপাড়া এলাকায় এসব জব্দ করা হয়। বিজিবির অধিনায়কের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, বারশিপাড়া এলাকা দিয়ে মাদক পাচারের চেষ্টা করা হবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা উক্ত এলাকার একটি আম বাগানে ছদ্মবেশে অবস্থান নেয়।

একপর্যায়ে সন্দেহজনক লোকজনের চলাচল টের পেয়ে বিজিবির টহল দল সুকৌশলে অগ্রসর হলে মাদক ব্যবসায়ীরা বিজিবির উপস্থিতি বুঝতে পেরে একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা বস্তাটি তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ২৫ বোতল ভারতীয় মদ জব্দ করে।
জব্দকৃত মাদকদ্রব্য প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাঘা থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে এল জানিয়েছে বিজিবি।


আরো খবর