• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের বাণী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় পদ্মায় পড়ে গেল যাত্রীসহ বাস, বহু হতাহতের শঙ্কা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা জেলা তথ্য অফিসের গণহত্যা দিবস ও মুক্তিযুদ্ধ বিষয়ক স্মৃতিচারণ এবং আলোচনা সভা রাজশাহী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকের সঙ্গে স্টাফদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বাউয়েট ক্যাম্পাসে গণহত্যা দিবস উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা রাজশাহীতে জেলা পরিষদ প্রশাসককে যুব অধিকার পরিষদের ফুলেল শুভেচ্ছা ফ্রিজে রাখলে স্বাদ হারায় যেসব সবজি ২২ হাজার কোটি টাকায় বিক্রি হলো কোহলিদের ফ্রাঞ্চাইজি
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বিএনপির নিবন্ধন বাতিল ও রাজনীতি নিষিদ্ধ করতে ইসিতে যুবলীগ

রিপোর্টার নাম:
সর্বশেষ: বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩

রাজশাহী সংবাদ ডেস্ক

রাজপথের বিরোধী দল বিএনপিকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে দলটির নিবন্ধন বাতিলের দাবিতে নির্বাচন কমিশনে (ইসি) স্মারকলিপি জমা দিয়েছে আওয়ামী যুবলীগ।

যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ইসি সচিব জাহাংগীর আলমের কাছে স্মারকলিপি জমা দেন।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বরাবর এ স্মারকলিপি লিখে ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠনটি।

দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৪২টি।

যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, ‘১৯৭৫ সালে জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে এ দেশের গণতন্ত্র ও মানবাধিকার লঙ্ঘন করেছেন। তারই উত্তরসূরি তারেক রহমান ও তার মায়ের নেতৃত্বে যে সংগঠন পরিচালিত হচ্ছে, বাংলাদেশে হরতাল-অবরোধের নামে জীবন্ত মানুষকে পুড়িয়ে মেরেছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশ যখন উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে, তখন তারেক রহমানের নেতৃত্বে আবারও সন্ত্রাস হচ্ছে। তারেক রহমানের নির্দেশেই নৈরাজ্য হচ্ছে, সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায় বিএনপি। সহিংসতা করে বিদেশিদের বার্তা দিতে চান বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্র।’

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মরণোত্তর বিচারের পাশাপাশি তারেক রহমানকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছে যুবলীগ।

নিখিল বলেন, ‘বিএনপির রাজনীতি যতদিন থাকবে, দেশে সন্ত্রাসের রাজনীতিও ততদিন থাকবে।’

তিনি বলেন, ‘তারেক রহমান একজন দণ্ডপ্রাপ্ত আসামি। তাই তাকে ফিরিয়ে এনে মহামান্য আদালত যে রায় দিয়েছে, সেটা কার্যকর করা। বিএনপির রাজনীতি যতদিন থাকবে, ততদিন তারা দেশ ধ্বংসের চক্রান্ত করবে। ততদিনই তারা হত্যা, পেট্রলবোমা হামলা, গ্রেনেড হামলা, আগুনে পুড়িয়ে মানুষ হত্যা করতেই থাকবে। তাই দেশের যুবসমাজ, ছাত্রসমাজ এবং সর্বস্তরের জনগণ মনে করে এই সংগঠনের বিচরণ বেশিদিন বাংলার মাটিতে থাকা উচিত নয়।

‘তাই আমরা তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি করছি। সেই সঙ্গে বিএনপির নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছি।’


আরো খবর