• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজকে নোটিশ না দিয়েই আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত নাটোর জেলার বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ফোর্স কমিটির নেতৃত্বে রুহুল- সৌরভ পাঁচবিবিতে শহীদ শরীফ ওসমান হাদী হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন ইউসিআইসিএস ২০২৬ এর সমাপনী রাজশাহী কলেজ বিজনেস ক্লাবের নতুন কমিটি ঘোষণা রাজশাহীতে লংকাবাংলা ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ বিজিবির অভিযানে ১০২০ পিস ট্যাবলেটসহ গ্রেপ্তার ২ বেগম খালেদ জিয়া জীবন দিয়ে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে গেছেন: মিলন শিক্ষকদের কোচিং বাণিজ্য নির্দেশনা মানছে না রাজশাহী বিভাগের কোন শিক্ষা প্রতিষ্ঠান রাজশাহীতে এলপিজি সংকটে বন্ধ হচ্ছে হোটেল-রেস্তোরাঁ
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বাজেটে জনগণের জন্য কিছু নেই, লুটের পরিকল্পনা করা হয়েছে : ফখরুল

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪

Advertisements

২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সাধারণ মানুষের ওপর আরও বোঝা চাপাবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আবার লুটের পরিকল্পনা করা হয়েছে। মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতির জন্য এই বাজেট। সবকিছুর দাম আবার বাড়বে।

বৃহস্পতিবার (৬ জুন) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাজেট প্রস্তাবের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি।

বাজেটে আয়ের চেয়ে ব্যয় বেশি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, যেসব জায়গায় আয় দেখানো হচ্ছে, এতে সব বোঝা সাধারণ মানুষের ওপর গিয়ে পড়বে।
প্রস্তাবিত বাজেটকে ‘লুটের’ বাজেট উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এই সরকার তো লুটেরা হয়ে গেছে। তাদের বাজেট তো হবে লুট করার জন্য। তথাকথিত বাজেটে আয়ের চেয়ে ব্যয় বেশি। সাধারণ মানুষের ওপর সব বোঝা চাপাবে। ব্যাংক ও বিদেশিদের থেকে ঋণ আরও বাড়বে।

বাজেটের সঙ্গে সবকিছুর দাম আবার বাড়বে উল্লেখ করে সাবেক এই মন্ত্রী বলেন, বিদ্যুৎ খাতে চুরির বিষয়টি সবাই জানে।

বিএনপি মহাসচিব বলেন, মানুষ তো আর পারছে না। নতুন করে কর্মসংস্থানের সুযোগ নেই। পুরো বাজেট বাংলাদেশবিরোধী বাজেট। জনগণের জন্য কিছু নেই।


আরো খবর