• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজকে নোটিশ না দিয়েই আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত নাটোর জেলার বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ফোর্স কমিটির নেতৃত্বে রুহুল- সৌরভ পাঁচবিবিতে শহীদ শরীফ ওসমান হাদী হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন ইউসিআইসিএস ২০২৬ এর সমাপনী রাজশাহী কলেজ বিজনেস ক্লাবের নতুন কমিটি ঘোষণা রাজশাহীতে লংকাবাংলা ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ বিজিবির অভিযানে ১০২০ পিস ট্যাবলেটসহ গ্রেপ্তার ২ বেগম খালেদ জিয়া জীবন দিয়ে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে গেছেন: মিলন শিক্ষকদের কোচিং বাণিজ্য নির্দেশনা মানছে না রাজশাহী বিভাগের কোন শিক্ষা প্রতিষ্ঠান রাজশাহীতে এলপিজি সংকটে বন্ধ হচ্ছে হোটেল-রেস্তোরাঁ
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বাঘায় লাভলু ও চারঘাটে মাহমুদুল হাসান চেয়ারম্যান নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: বুধবার, ৫ জুন, ২০২৪

Advertisements

৬ষ্ঠ উপজেলা নির্বাচনের চতুর্থধাপে রাজশাহীর বাঘা ও চারঘাট উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্ধারিত সময় বুধবার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়, বিরতিহীনভাবে  চলে বিকেল চার পর্যন্ত। ভোট গ্রহণ শেষে গণণা করা হয়।

এরপর রাত সাড়ে ১০টার দিকে দুই উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা নির্বাচনের বেসরকারী ফলাফল ঘোষণা করেন।

ফলাফলে বাঘা উপজেলায় মোটরসাইকেল প্রতিক লায়েব উদ্দিন লাভলু ও  চারঘাটে মোটরসাইকেল প্রতিক কাজী মাহমুদুল হাসান বিজয়ী হয়েছেন।

প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, বাঘা উপজেলায় দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে লায়েব উদ্দিন লাভলু মোটরসাইকেল প্রতিক নিয়ে পেয়েছেন ৩২ হাজার ৪০৫ ভোট  ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বি রোকনুজ্জামান আনারস প্রতিক নিয়ে পেয়েছেন ৩২হাজার ২৯৯ ভোট।

বুধবার রাত সাড়ে ১০ টার দিকে বাঘা উপজেলার সহকারী রিটার্নিং অফিসার তরিকুল ইসলাম এ উপজেলার বেসরকারী ফলাফল ঘোষণা করেন।

এদিকে চারঘাট উপজেলায় তিনজন প্রার্থীর মধ্যে মোটরসাইকেল প্রতিক নিয়ে মাহমুদুল হাসান ৩২ হাজার ২৮১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ফকরুল ইসলাম আনারস প্রতিক নিয়ে পেয়েছেন ৩২ হাজার ৪১ ভোট। এছাড়াও  গোলাম কিবরীয়া ঘোড়া প্রতিক নিয়ে পেয়েছেন ২২ হাজার ২১০ ভোট।

বুধবার রাত সাড়ে ১০ টার দিকে চারঘাট উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা সাইদা খানম এ উপজেলার বেসরকারী ফলাফল ঘোষণা করেন।

 


আরো খবর