• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
নারীদের নিরাপত্তা-সুরক্ষা নিশ্চিত করতে সেল গঠন করবো- মেজবা দাড়িপাল্লার বিজয়ে ভোটের দিন কেন্দ্র পাহারায় থাকার আহ্বান জামায়াত প্রার্থীর রাজশাহীতে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ১৪ জন গ্রাহক স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে আধুনিক রাজশাহী গড়ে তোলা হবে: মিনু আরএমপির উদ্যোগে হারানো মোবাইল ফোন ফেরত পেলেন ভুক্তভোগীরা নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে পিঠা উৎসব আদমদীঘিতে অনুমোদন ছাড়াই চলছে ইটভাটা আরএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১ ভোটের আগে-পরে নৌযান ও যান চলাচলে আরএমপির নিষেধাজ্ঞা নির্বাচনের ফলাফল নিয়ে কোনো প্রকার ষড়যন্ত্র জনগণ বরদাস্ত করবে না: মিলন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বাঘায় চাইনিজ কুড়াল ও হেরোইনসহ সন্ত্রাসী গ্রেপ্তার

রিপোর্টার নাম:
সর্বশেষ: বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক

রাজশাহীর বাঘায় চাইনিজ কুড়াল ও হেরোইনসহ একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে রাজশাহী জেলার বাঘা থানার আড়ানী পৌরসভার নুরনগর গ্রামে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আশিক রানা (২৮) উপজেলার আড়ানী পৌরসভার নুরনগর গ্রামের নাসির উদ্দিনের ছেলে। র‌্যাব-৫ এর অধিনায়ক রিয়াজ শাহরিয়ারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি অভিযানিক দল আড়ানী পৌরসভার নুরনগর গ্রামে অভিযান চালায়। এসময় রানার নিজ ঘর থেকে ৬শ গ্রাম হেরোইন ও ৪টি দেশীয় অস্ত্র (চাইনিজ কুড়াল)সহ তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রানা জানায় উদ্ধারকৃত হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে রেখেছিলো। চাইনিজ কুড়াল সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহার করতো। সেগুলোও বিক্রি করতেন।

র‌্যাব আরো জানায়, আশিক রানা এলাকার শীর্ষ সন্ত্রাসী। এর আগের তার বিরুদ্ধে ৬টি মামলা আছে। তাকে বাঘা থানায় সোপর্দ করা হয়েছে।


আরো খবর