• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
নারীদের নিরাপত্তা-সুরক্ষা নিশ্চিত করতে সেল গঠন করবো- মেজবা দাড়িপাল্লার বিজয়ে ভোটের দিন কেন্দ্র পাহারায় থাকার আহ্বান জামায়াত প্রার্থীর রাজশাহীতে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ১৪ জন গ্রাহক স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে আধুনিক রাজশাহী গড়ে তোলা হবে: মিনু আরএমপির উদ্যোগে হারানো মোবাইল ফোন ফেরত পেলেন ভুক্তভোগীরা নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে পিঠা উৎসব আদমদীঘিতে অনুমোদন ছাড়াই চলছে ইটভাটা আরএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১ ভোটের আগে-পরে নৌযান ও যান চলাচলে আরএমপির নিষেধাজ্ঞা নির্বাচনের ফলাফল নিয়ে কোনো প্রকার ষড়যন্ত্র জনগণ বরদাস্ত করবে না: মিলন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বাঘায় আগুনে পুড়লো ১০টি ঘর

রিপোর্টার নাম:
সর্বশেষ: শুক্রবার, ১৯ মে, ২০২৩

 

বাঘা প্রতিনিধি            

রাজশাহীর বাঘায় আগুনে ১০টি ঘর পুড়ে ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার (১৮ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গড়গড়ি ইউনিয়নের আশরাফপুর গ্রামের মজিবর রহমানের বাড়িতে আগুনের এই ঘটনা ঘটে। আগুনের সূত্রপাত রান্না ঘরের চুলা থেকে হয়েছে বলে জানিয়েছেন বাড়ির মালিক মজিবর রহমান। স্থানীয়দের পাশাপাশি বাঘা ও লালুপুর দুটি উপজেলা সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গড়গড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আশরাফপুর গ্রামের মজিবর রহমানের বাড়িতে দুপুরের রান্না করছিল তার স্ত্রী। চুলায় রান্না করা অবস্থায় বাড়ির বাইরে কাজে যান তিনি। এ সময় রান্নাঘরে আগুন পাশে ঘরে লাগে। সেই ঘরে রাখাছিল প্রায় সাড়ে ৩০০ মণ পাট। পাটো ঘরে আগুন লাগার পরে পর্যায়ক্রমে ১০টি ঘরে আগুন লাগে। ঘরে রাখা নগদ ৭ লক্ষ টাকা, ২০ মণ ভূট্টা, ৫০ মণ গম, ৫০ মণ ধান, একটি মোটরসাইকেল, ফ্রিজ, দুটি সেলাই-মেশিন, জমির দলিল, আলমারি, স্বর্ণালংকার, চেয়ার-টেবিল, খাট, আসবাবপত্র, জামাকাপড়সহ প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে দাবি করেন বাড়ির মালিক। এ বিষয়ে বাড়ির মালিক মজিবর রহমান বলেন, স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করতে না পেরে বাঘা ও লালুপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে

এসে আগুন নিয়ন্ত্রণ করেন। তবে এর আগে বাড়ির সমস্ত মালামাল পুড়ে যায়।


আরো খবর