• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজকে নোটিশ না দিয়েই আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত নাটোর জেলার বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ফোর্স কমিটির নেতৃত্বে রুহুল- সৌরভ পাঁচবিবিতে শহীদ শরীফ ওসমান হাদী হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন ইউসিআইসিএস ২০২৬ এর সমাপনী রাজশাহী কলেজ বিজনেস ক্লাবের নতুন কমিটি ঘোষণা রাজশাহীতে লংকাবাংলা ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ বিজিবির অভিযানে ১০২০ পিস ট্যাবলেটসহ গ্রেপ্তার ২ বেগম খালেদ জিয়া জীবন দিয়ে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে গেছেন: মিলন শিক্ষকদের কোচিং বাণিজ্য নির্দেশনা মানছে না রাজশাহী বিভাগের কোন শিক্ষা প্রতিষ্ঠান রাজশাহীতে এলপিজি সংকটে বন্ধ হচ্ছে হোটেল-রেস্তোরাঁ
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বাগাতিপাড়ায় সড়ক দূর্ঘটনায় আহত ছাত্রীর মৃত্যু

রিপোর্টার নাম:
সর্বশেষ: বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪

Advertisements

বাগাতিপাড়া প্রতিনিধি :
নাটোরের বাগাতিপাড়ায় সড়ক দূর্ঘটনায় আহতের সাত দিন পর স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে রাজশাহীর রয়েল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের নাম মারিয়াতুল জান্নাত ওরফে সোনালী (১৫)। সে উপজেলার ছোট পাঁকা গ্রামের মতিউল ইসলামের মেয়ে এবং পাঁকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী।

স্থানীয়রা জানায়, গত ৮ মার্চ চাচাত ভাইয়ের সাথে মোটরসাইকেলযোগে পার্শ্ববর্তী রাজশাহীর বাঘার আড়ানী বাজারে যাচ্ছিল। পথিমধ্যে মালঞ্চি-আড়ানী সড়কের নাসিরের মোড়ে বিপরীত দিক থেকে আসা অপর এক মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সোনালী গুরুত্বর আহত হয়। সেখান থেকে উদ্ধার করে দ্রুত তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে পরিবারের লোকজন পরবর্তীতে তাকে মিশন হাসপাতাল ও পরে রয়েল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। স্থানীয় ইউপি মেম্বর আমিনুল ইসলাম মুকুট ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আরো খবর