• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজকে নোটিশ না দিয়েই আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত নাটোর জেলার বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ফোর্স কমিটির নেতৃত্বে রুহুল- সৌরভ পাঁচবিবিতে শহীদ শরীফ ওসমান হাদী হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন ইউসিআইসিএস ২০২৬ এর সমাপনী রাজশাহী কলেজ বিজনেস ক্লাবের নতুন কমিটি ঘোষণা রাজশাহীতে লংকাবাংলা ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ বিজিবির অভিযানে ১০২০ পিস ট্যাবলেটসহ গ্রেপ্তার ২ বেগম খালেদ জিয়া জীবন দিয়ে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে গেছেন: মিলন শিক্ষকদের কোচিং বাণিজ্য নির্দেশনা মানছে না রাজশাহী বিভাগের কোন শিক্ষা প্রতিষ্ঠান রাজশাহীতে এলপিজি সংকটে বন্ধ হচ্ছে হোটেল-রেস্তোরাঁ
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে টেলিভিশন সাংবাদিকতা বিষয়ক কর্মশালা

রিপোর্টার নাম:
সর্বশেষ: শুক্রবার, ৭ জুন, ২০২৪

Advertisements

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ (জেসিএমএস) বিভাগের উদ্যোগে আয়োজিত টেলিভিশন সাংবাদিকতা বিষয়ক একটি কর্মশালা পরিচালনা করেছেন চ্যানেল ২৪-এর সাংবাদিক জনাব আশ্বাস এম এ চৌধুরী।

বৃহস্পতিবার বিকেল ৩টায় জেসিএমএস বিভাগের কোঅর্ডিনেটর শাতিল সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘ইনোভেটিভ স্টোরি টেলিং ফর টিভি জার্নালিজম অ্যান্ড পাবলিক ইন্টারেস্ট জার্নালিজম‘ শীর্ষক এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. আনন্দ কুমার সাহা এবং বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার সুরঞ্জিত মণ্ডল।

সমকালীন সাংবাদিকতার গুরুত্বপূর্ণ দুইটি দিক ভিডিও চিত্রের মাধ্যমে সৃজনশীল উপায়ে সংবাদ তুলে ধরা এবং জনস্বার্থ বিষয়ক সাংবাদিকতা সম্পর্কে খুবই তাৎপর্যপূর্ণ আলোচনা করেছেন আশ্বাস চৌধুরী। জনাব চৌধুরী পেশাদার সাংবাদিক যে অভিজ্ঞতা অর্জন করেছেন তার আলোকে বিভিন্ন উদাহরণ কর্মশালায় তুলে ধরেন।বাংলাদেশে সাংবাদিকতা পেশার চ্যালেঞ্জ, সম্ভাবনা ও গুরুত্ব, সাংবাদিকতা পেশার জন্য অনুসরণীয় নীতি-নৈতিকতাসহ বিভিন্ন বিষয়েও তিনি আলোকপাত করেন। তিনি কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন।

টেলিভিশন সাংবাদিকতা বিষয়ক এইকর্মশালায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ (জেসিএমএস) বিভাগের প্রায় ১০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অন্যান্যদের মধ্যে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জেসিএমএস বিভাগের শিক্ষক সাজ্জাদ হোসাইন, মোহাম্মদ রাকিব হোসাইন এবং তন্দ্রা মণ্ডল উপস্থিত ছিলেন।


আরো খবর