• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম
আমের মুকুলের সুগন্ধে মোহিত রাজশাহী কলেজ ক্যাম্পাস নারীদের নিরাপত্তা-সুরক্ষা নিশ্চিত করতে সেল গঠন করবো- মেজবা দাড়িপাল্লার বিজয়ে ভোটের দিন কেন্দ্র পাহারায় থাকার আহ্বান জামায়াত প্রার্থীর রাজশাহীতে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ১৪ জন গ্রাহক স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে আধুনিক রাজশাহী গড়ে তোলা হবে: মিনু আরএমপির উদ্যোগে হারানো মোবাইল ফোন ফেরত পেলেন ভুক্তভোগীরা নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে পিঠা উৎসব আদমদীঘিতে অনুমোদন ছাড়াই চলছে ইটভাটা আরএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১ ভোটের আগে-পরে নৌযান ও যান চলাচলে আরএমপির নিষেধাজ্ঞা
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বড়াইগ্রামে মোটরসাইকেল নিয়ে ঘুরতে গিয়ে প্রাণ গেলো স্কুল ছাত্রের

বড়াইগ্রাম প্রতিনিধি
সর্বশেষ: মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

বড় বোনের বাড়িতে বিয়ে অনুষ্ঠানে গিয়ে দুলাভাইয়ের মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয় আকিব হাসান (১৫)। সাথে নেয় মামাতো ও ফুপাতো ভাই সাগির আলম (৮) ও জাওয়ার হোসেন লাদেনকে (২০)। পথে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয় তিনজন।

পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে আকিব হাসানের মৃত্যু হয়। এর আগে নাটোরের বড়াইগ্রাম পৌরশহরের কালীবাড়ি এলাকায় সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আকিব হাসান বড়াইগ্রাম পৌরসভার বাটরা গোপালপুর এলাকার আব্দুল খালেকের ছেলে ও পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ শফিউল আযম খাঁন জানান, উপজেলার ধামানিয়াপাড়ায় বোনের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে গিয়ে সৌখিনতা বশে তারা মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয় এবং এই দুর্ঘটনার শিকার হয়। তাদেরকে প্রথমে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে একজনের মৃত্যু হয়। আহত দুই জনের অবস্থা এখনও আশঙ্কাজনক।


আরো খবর