• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম
আমের মুকুলের সুগন্ধে মোহিত রাজশাহী কলেজ ক্যাম্পাস নারীদের নিরাপত্তা-সুরক্ষা নিশ্চিত করতে সেল গঠন করবো- মেজবা দাড়িপাল্লার বিজয়ে ভোটের দিন কেন্দ্র পাহারায় থাকার আহ্বান জামায়াত প্রার্থীর রাজশাহীতে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ১৪ জন গ্রাহক স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে আধুনিক রাজশাহী গড়ে তোলা হবে: মিনু আরএমপির উদ্যোগে হারানো মোবাইল ফোন ফেরত পেলেন ভুক্তভোগীরা নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে পিঠা উৎসব আদমদীঘিতে অনুমোদন ছাড়াই চলছে ইটভাটা আরএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১ ভোটের আগে-পরে নৌযান ও যান চলাচলে আরএমপির নিষেধাজ্ঞা
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বড়াইগ্রামে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

বড়াইগ্রাম প্রতিনিধি
সর্বশেষ: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

নাটোরের বড়াইগ্রামে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে হাসপাতাল চত্বরে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।

পরে উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী এমপি, বিশেষ অতিথি উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান আতা, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, অনুষ্ঠানের তত্বাবধায়ক উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমির হামজা ও অন্যদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের, খামারী মমতাজ বেগম প্রমূখ। প্রদর্শনীতে ৩৫ টি স্টলে বিভিন্ন জাতের পশু-পাখি, তাদের খাদ্য, বাসস্থান ও ভেটেরিনারি ঔষধ সামগ্রী প্রদর্শনী করা হয়।

পরে শ্রেষ্ঠ খামারীদের সার্টিফিকেট ও পুরস্কার প্রদান করা হয়। ‘প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এই সেবা সপ্তাহ চলবে ২২ এপ্রিল পর্যন্ত।


আরো খবর