• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম
আমের মুকুলের সুগন্ধে মোহিত রাজশাহী কলেজ ক্যাম্পাস নারীদের নিরাপত্তা-সুরক্ষা নিশ্চিত করতে সেল গঠন করবো- মেজবা দাড়িপাল্লার বিজয়ে ভোটের দিন কেন্দ্র পাহারায় থাকার আহ্বান জামায়াত প্রার্থীর রাজশাহীতে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ১৪ জন গ্রাহক স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে আধুনিক রাজশাহী গড়ে তোলা হবে: মিনু আরএমপির উদ্যোগে হারানো মোবাইল ফোন ফেরত পেলেন ভুক্তভোগীরা নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে পিঠা উৎসব আদমদীঘিতে অনুমোদন ছাড়াই চলছে ইটভাটা আরএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১ ভোটের আগে-পরে নৌযান ও যান চলাচলে আরএমপির নিষেধাজ্ঞা
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

পুঠিয়ায় পুলিশের উপর হামলার অভিযোগে গ্রেফতার ৩

পুঠিয়া প্রতিনিধি
সর্বশেষ: সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪

রাজশাহীর পুঠিয়ায় পুলিশের উপর হামলার ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলো পুঠিয়ার বদোপাড়ার হাশেম আলীর ছেলে আরাফাত হোসেন (১৮) ও মিন্টু মিয়া এবং দুর্গাপুর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে হাফিজুল ইসলাম (২৩)।

রোববার (১৪ এপ্রিল) বিকাল ৫টার দিকে পুঠিয়ার কাশিয়াপুকুর এলাকায় দ্বায়িত্ব পালনকালে পুলিশের উপর আক্রমণ করে ওই এলাকার কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী। এ ঘটনায় সরকারি কাজে বাধাদান, আক্রমণ ও বলপ্রয়োগ, আঘাতদান, হুকুমদান ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ এনে পুঠিয়া থানায় একটি মামলা করেন উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ হোসেন।

মামলা সূত্রে প্রকাশ, পুঠিয়া তাহেরপুর সড়কে কাশিয়াপুকুর এলাকায় এসআই ফিরোজ হোসেনের নেতৃত্বে দ্বায়িত্ব পালন করছিল পুলিশের একটি দল। এসময় তিনজন মোটরসাইকেল আরোহী রাস্তায় পড়ে গেলে তাদের উদ্ধার করে পরিচয় জানতে চায় পুলিশ। তখন গ্রেফতারকৃত আরাফাত, মিন্টু, হাফিজুল সহ কয়েকজন পুলিশদলকে ভুয়া পুলিশ উল্লেখ করে লাঠিসোটা ও ডালপালা দিয়ে মেরে এসআই ফিরোজ ও এএসআই মনিরুল সহ আরও তিনজন পুলিশ সদস্যকে আহত করে।

শিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন বলেন, ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান জানান, আমাদের পুলিশ সদস্যদের উপর হামলার ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে সোমবার আদালতে হাজির করা হবে।


আরো খবর