• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

পুঠিয়ায় নাচে গানে পেঁয়াজ রোপণ

পুঠিয়া প্রতিনিধি
সর্বশেষ: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
পুঠিয়ায় নাচে গানে পেঁয়াজ রোপণ
পুঠিয়ায় নাচে গানে পেঁয়াজ রোপণ

শীত উপেক্ষা করে মাইক বাজিয়ে নাচে গানে পেঁয়াজ চাষে ব্যস্ত সময় পার করছেন রাজশাহীর পুঠিয়া উপজেলার কৃষকেরা। ভোর থেকেই পেঁয়াজ চারা হাতে মাঠে নামছেন কৃষক। ভাল্লুকগাছি ইউনিয়নের কান্তার বিলে দেখা গেছে ব্যতিক্রমী চিত্র মাইক বাজিয়ে গানের তালে পেঁয়াজ রোপণ করছেন কৃষকেরা। কাজের ফাঁকে নাচতেও দেখা যাচ্ছে তাদের। এতে করে এলাকাতে ব্যাপক সাড়া ফেলেছে।

উপজেলা কৃষি অফিসের সূত্রে মতে, চলতি মৌসুমে উপজেলায় ৪ হাজার ১৮৫ হেক্টর জমিতে পেঁয়াজের চারা রোপণ হয়েছে। প্রণোদনা কর্মসূচির আওতায় ৩৩০ জন কৃষককে সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

সরেজমিনে পুঠিয়া সদর, ভাল্লকগাছি, জিউপাড়া, শিলমাড়িয়া ও বানেশ্বর ইউনিয়নের বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, সারিবদ্ধ লাইনে লাইনে কৃষকেরা হাতে পেঁয়াজের চারা নিয়ে জমিতে রোপণ করছেন। চাষিদের একটি দলের গ্রুপ প্রধান রকিবুল ইসলাম ফারুক বলেন, তার দলে ১৪ জন শ্রমিক রয়েছেন। তারা প্রতিদিন গড়ে দুই বিঘা জমিতে পেঁয়াজ রোপণ করেন। চলতি মৌসুমে তার দল প্রায় ১৮০ বিঘা জমিতে পেঁয়াজ রোপণ সম্পন্ন করেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী বলেন, চলতি মৌসুমে উপজেলা জুড়ে পেঁয়াজ চাষে কৃষকেরা ব্যস্ত সময় পার করছেন। আবহাওয়া অনুকূলে থাকলে বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের উপসহকারীরা প্রতিনিয়ত চাষীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছে। এবং তাদের ভালো পেঁয়াজ উৎপাদনের জন্য বিভিন্ন পরামর্শ দিচ্ছে।


আরো খবর