• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজকে নোটিশ না দিয়েই আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত নাটোর জেলার বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ফোর্স কমিটির নেতৃত্বে রুহুল- সৌরভ পাঁচবিবিতে শহীদ শরীফ ওসমান হাদী হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন ইউসিআইসিএস ২০২৬ এর সমাপনী রাজশাহী কলেজ বিজনেস ক্লাবের নতুন কমিটি ঘোষণা রাজশাহীতে লংকাবাংলা ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ বিজিবির অভিযানে ১০২০ পিস ট্যাবলেটসহ গ্রেপ্তার ২ বেগম খালেদ জিয়া জীবন দিয়ে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে গেছেন: মিলন শিক্ষকদের কোচিং বাণিজ্য নির্দেশনা মানছে না রাজশাহী বিভাগের কোন শিক্ষা প্রতিষ্ঠান রাজশাহীতে এলপিজি সংকটে বন্ধ হচ্ছে হোটেল-রেস্তোরাঁ
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

পুঠিয়ায় গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪

Advertisements

রাজশাহীর পুঠিয়ায় ২৫ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (৬ জুন) রাত্রী আড়াইটার দিকে পুঠিয়া বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— তানোর উপজেলার হরিশপুর গ্রামের ইয়াকত আলীর ছেলে নাজমুল হক (২৮), মহানগরীর রাজপাড়া থানার বশরী হাইটেক পার্ক এলাকার মতিউর রহমানের ছেলে রুবেল হোসেন (৩০) ও
নঁওগা জেলার মান্দা উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত. কোয়ামত উল্লাহ’র ছেলে হাবিবুর রহমান(৪৫)।

র‌্যাব ৫-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাত্রী ২. ৩০ ঘটিকায় পুঠিয়া বাজার এলাকায় র‍্যাবের একটি অপারেশন দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৫ কেজি গাঁজা, একটি পিকআপ, তিনটি মোবাইল, চারটি সিমকার্ড ও নগদ ৯ হাজার টাকাসহ মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়।

এ ঘটনায় রাজশাহী জেলার পুঠিয়া থানায় একটি নিয়মিত মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।


আরো খবর