• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
নারীদের নিরাপত্তা-সুরক্ষা নিশ্চিত করতে সেল গঠন করবো- মেজবা দাড়িপাল্লার বিজয়ে ভোটের দিন কেন্দ্র পাহারায় থাকার আহ্বান জামায়াত প্রার্থীর রাজশাহীতে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ১৪ জন গ্রাহক স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে আধুনিক রাজশাহী গড়ে তোলা হবে: মিনু আরএমপির উদ্যোগে হারানো মোবাইল ফোন ফেরত পেলেন ভুক্তভোগীরা নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে পিঠা উৎসব আদমদীঘিতে অনুমোদন ছাড়াই চলছে ইটভাটা আরএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১ ভোটের আগে-পরে নৌযান ও যান চলাচলে আরএমপির নিষেধাজ্ঞা নির্বাচনের ফলাফল নিয়ে কোনো প্রকার ষড়যন্ত্র জনগণ বরদাস্ত করবে না: মিলন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

পবা থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রিপোর্টার নাম:
সর্বশেষ: সোমবার, ২৫ মার্চ, ২০২৪

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার অলকার মোড়ে অভিযান চালিয়ে ১ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে পবা থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতর নাম গোলাম মোস্তফা জেমস। তিনি রাজশাহী মহানগরীর পবা থানার সবসার গ্রামের আলমের ছেলে।

নগর পুলিশ জানায়, আসামি গোলাম মোস্তফার বিরুদ্ধে ১ বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা আরএমপি’র পবা থানায় মুলতবি ছিল। আসামি গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে পবা থানা পুলিশ।

আজ দুপুরে তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন আসামি গোলাম মোস্তফা নগরীর বোয়ালিয়া থানার অলকার মোড়ে অবস্থান করছে। এমন সংবাদের প্রেক্ষিতে পবা থানার অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী হোসেনের নেতৃত্বে দুপুর আড়াই টায় অভিযান পরিচালনা করে আসামি গোলাম মোস্তফাকে বোয়ালিয়া থানার অলকার মোড় থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আরো খবর