• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজকে নোটিশ না দিয়েই আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত নাটোর জেলার বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ফোর্স কমিটির নেতৃত্বে রুহুল- সৌরভ পাঁচবিবিতে শহীদ শরীফ ওসমান হাদী হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন ইউসিআইসিএস ২০২৬ এর সমাপনী রাজশাহী কলেজ বিজনেস ক্লাবের নতুন কমিটি ঘোষণা রাজশাহীতে লংকাবাংলা ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ বিজিবির অভিযানে ১০২০ পিস ট্যাবলেটসহ গ্রেপ্তার ২ বেগম খালেদ জিয়া জীবন দিয়ে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে গেছেন: মিলন শিক্ষকদের কোচিং বাণিজ্য নির্দেশনা মানছে না রাজশাহী বিভাগের কোন শিক্ষা প্রতিষ্ঠান রাজশাহীতে এলপিজি সংকটে বন্ধ হচ্ছে হোটেল-রেস্তোরাঁ
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

পবা থানার অভিযানে ভেজাল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: রবিবার, ২ জুন, ২০২৪

Advertisements

রাজশাহীর পবা থানা পুলিশ অভিযান চালিয়ে ভেজাল যৌন উত্তেজক সিরাপসহ ১ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গতকাল শনিবার রাতে পবা থানা পুলিশের একটি দল পূর্ব পুঠিয়াপাড়া এলাকায় এ অভিযান চালায়।

গ্রেপ্তারকৃতর নাম রবিউল ইসলাম (৩৩)। তিনি রাজশাহী নগরীর পবা থানার পূর্ব পুঠিয়াপাড়ার আব্দুল গাফফারের ছেলে।

নগর পুলিশ জানায়, গতকাল শনিবার পবা থানা পুলিশের একটি টিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, পবা থানার পূর্ব পুঠিয়াপাড়া এলাকায় এক ব্যক্তি তার বাড়িতে বিভিন্ন প্রকার ভেজালযুক্ত পানীয় ফ্রুট সিরাপ বাজারজাত করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে পবা থানা পুলিশের একটি দল রাত সাড়ে ৯ টায় পবা থানার পূর্ব পুঠিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে রবিউল ইসলামকে গ্রেপ্তার করে। এসময় তার বাড়ি তল্লাশী করে ৯৬০ বোতল যৌন উত্তেজক ভেজালযুক্ত সিরাপ উদ্ধার করে।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত জানায় সে দীর্ঘদিন যাবৎ যৌন উত্তেজক ভেজালযুক্ত সিরাপ বিক্রি করে আসছে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পবা থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আরো খবর