• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম
আমের মুকুলের সুগন্ধে মোহিত রাজশাহী কলেজ ক্যাম্পাস নারীদের নিরাপত্তা-সুরক্ষা নিশ্চিত করতে সেল গঠন করবো- মেজবা দাড়িপাল্লার বিজয়ে ভোটের দিন কেন্দ্র পাহারায় থাকার আহ্বান জামায়াত প্রার্থীর রাজশাহীতে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ১৪ জন গ্রাহক স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে আধুনিক রাজশাহী গড়ে তোলা হবে: মিনু আরএমপির উদ্যোগে হারানো মোবাইল ফোন ফেরত পেলেন ভুক্তভোগীরা নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে পিঠা উৎসব আদমদীঘিতে অনুমোদন ছাড়াই চলছে ইটভাটা আরএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১ ভোটের আগে-পরে নৌযান ও যান চলাচলে আরএমপির নিষেধাজ্ঞা
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

পবায় ট্রাক চাপায় নিহত বেড়ে তিন

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

রাজশাহীর পবায় ট্রাক চাপায় নিহতের বেড়ে তিন জন হয়েছে। দুজন ঘটনাস্থলে ও একজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দুর্ঘটনায় আহত আরো দুজন দুইজন রয়েছে। তারা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শুক্রবার (১৯ এপ্রিল) বিকেল ৫টার দিকে পবার মুরারীপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- সূত্রাবন এলাকার আলমগীরের ছেলে সুইট (৩১) ও লালমনিরহাট জেলার সদর থানার বড়বাড়ী এলাকার মো. জহুরুল ইসলামের ছেলে তাজুল ইসলাম (২৫)।

পরে রামেক হাসপাতালে মারা গেছেন দামকুড়া থানার নতুন কশবা এলাকার লাল মোহাম্মদের ছেলে আসিফ ইকবাল (১৯)।

এ ঘটনায় আহতরা হলেন, দামকুড়া থানার আলীগঞ্জ এলাকার রবিউল ইসলামের ছেলে জুলহাস উদ্দিন (৩২) এবং নতুন কশবা এলাকার মানিক মিয়ার ছেলে রিমন হোসেন (৩৫)। তারা রামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

রাজশাহী নগরীর দামকুড়া থানার উপপরিদর্শক (এসআই) আলী আকবর জানান, পবা উপজেলার মুরারীপুর এলাকায় শুক্রবার বিকেলে বালুবাহী একটি ডাম্প ট্রাক দুইটি মোটরসাইকেলকে চাপা দেয়। মোটরসাইকেল দুটিতে ৫ জন আরোহী ছিলেন। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আহত তিনজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে আরো একজনের মৃত্যু হয়।

তিনি আরও জানান, মোটরসাইকেল দুটিকে চাপা দিয়ে ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। তবে ট্রাকটিকে শনাক্ত করার কাজ চলছে। এ দুর্ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরো খবর