• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
নারীদের নিরাপত্তা-সুরক্ষা নিশ্চিত করতে সেল গঠন করবো- মেজবা দাড়িপাল্লার বিজয়ে ভোটের দিন কেন্দ্র পাহারায় থাকার আহ্বান জামায়াত প্রার্থীর রাজশাহীতে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ১৪ জন গ্রাহক স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে আধুনিক রাজশাহী গড়ে তোলা হবে: মিনু আরএমপির উদ্যোগে হারানো মোবাইল ফোন ফেরত পেলেন ভুক্তভোগীরা নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে পিঠা উৎসব আদমদীঘিতে অনুমোদন ছাড়াই চলছে ইটভাটা আরএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১ ভোটের আগে-পরে নৌযান ও যান চলাচলে আরএমপির নিষেধাজ্ঞা নির্বাচনের ফলাফল নিয়ে কোনো প্রকার ষড়যন্ত্র জনগণ বরদাস্ত করবে না: মিলন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

পত্নীতলায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের প্রেস ব্রিফিং

পত্নীতলা প্রতিনিধি
সর্বশেষ: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
পত্নীতলায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের প্রেস ব্রিফিং
পত্নীতলায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের প্রেস ব্রিফিং

সারাদেশের ন্যায় নওগাঁর পত্নীতলায় শুরু হচ্ছে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। আজ থেকে শুরু হয়ে মাসব্যাপী চলা এ কর্মসূচিতে উপজেলার প্রায় ৫৮ হাজার ৫শ ৯৭ জন শিশুকে বিনামূল্য টাইফয়েড টিকা দেওয়া হবে। শনিবার বেলা ১১ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে টিকাদান ক্যাম্পেইন বিষয়ে জনসচেতনতায় সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তব্য রাখেন পত্নীতলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম খালিদ সাইফুল্লাহ, আবাসিক মেডিকেল অফিসার ডা. দেবাশীষ রায়, মেডিকেল অফিসার ডা নাহিদ, স্বাস্থ্য পরিদর্শক আনিছুর রহমান, এমটি ইপিআই সানোয়ার হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন নজিপুর প্রেসক্লাবের সভাপতি ফরহাদ হোসেনসহ উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিগণ। প্রেস ব্রিফিংয়ে টিকা সম্পর্কে সঠিক তথ্য প্রচারে ভূমিকা রাখতে এবং যেকোনো গুজব বা অপপ্রচারের বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়। এ সময় টাইফয়েডের ভয়াবহতা তুলে ধরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালিদ সাইফুল্লাহ বলেন, টাইফয়েড দূষিত খাবার ও পানির মাধ্যমে ছড়ায়। প্রথমে জ্বর শুরু হয়। পরে হাতপা ব্যাথা আস্তে আস্তে যকৃত্ব প্লিহা বড় হয় , আলসার হয়, নারি ফুটো হয়ে যায় এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে । সরকার বিনামূল্যে এই টিকা দিচ্ছে, বাহিরে অনেক দাম, এক ডোজই যথেষ্ট।

সকল অভিভাবকদের অনুরোধ করবো আপনাদের বাচ্চাদের এই টিকা প্রদান করবেন। এ মাসে ১০ দিন স্কুল পর্যায়ে টিকাদান হবে। পরবর্তী মাসে টিকাদান কেন্দ্র চালু থাকবে। এ কর্মসূচীতে এই টিকার আওতায় প্রাথমিক, মাধ্যমিক, কিন্ডারগার্টেন, মাদ্রাসা, এতিমখানাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্লে থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা এ টিকা পাবে। ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশু ও কিশোরকে এ টিকার আওতায় আনা হবে। টিকা পাওয়ার জন্য সরকারি নির্দিষ্ট ওয়েবসাইডে গিয়ে শিশুর নিবন্ধন করতে হবে। যারা নিবন্ধন করতে পারবেন না তারাও বাদ যাবে না।


আরো খবর