• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম
নারীদের নিরাপত্তা-সুরক্ষা নিশ্চিত করতে সেল গঠন করবো- মেজবা দাড়িপাল্লার বিজয়ে ভোটের দিন কেন্দ্র পাহারায় থাকার আহ্বান জামায়াত প্রার্থীর রাজশাহীতে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ১৪ জন গ্রাহক স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে আধুনিক রাজশাহী গড়ে তোলা হবে: মিনু আরএমপির উদ্যোগে হারানো মোবাইল ফোন ফেরত পেলেন ভুক্তভোগীরা নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে পিঠা উৎসব আদমদীঘিতে অনুমোদন ছাড়াই চলছে ইটভাটা আরএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১ ভোটের আগে-পরে নৌযান ও যান চলাচলে আরএমপির নিষেধাজ্ঞা নির্বাচনের ফলাফল নিয়ে কোনো প্রকার ষড়যন্ত্র জনগণ বরদাস্ত করবে না: মিলন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

পত্নীতলায় চেয়ারম্যান লীগ ক্রিকেট টুর্ণামেন্টে নজিপুর লায়ন চ্যাম্পিয়ন

পত্নীতলা প্রতিনিধি
সর্বশেষ: সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪

নওগাঁর পত্নীতলায় নজিপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে চেয়ারম্যানস প্রিমিয়ার লীগ সিজন -২ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলায় নজিপুর লায়নস টিম ৭৭ রানে চ্যাম্পিয়ন  এবং নজিপুর কোবরাস টিম রানার্সআপ হয়েছে। সেরা খেলোয়াড় নির্বাচিত হয় ইয়ামিন হাসান রিমন।

রবিবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় পদ্ম পুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নজিপুর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান মিন্টু’র সভাপতিত্বে  উপস্থিত ছিলেন পত্নীতলা থানার অফিসার ইনচার্জ ওসি মোজাফফর হোসেন, এসআই উজ্জ্বল, সংরক্ষিত নারী ইউপি সদস্য খুশি, বাসন্তি, মুক্তি,  ইউপি সদস্য আব্দুল লতিফ দেওয়ান,  সিদ্দিক,   আপেল মাহমুদ, মাহবুব, রতন, আজিজার রহমান সহ স্থানীয় সুধিজন প্রমূখ।

চেয়ারম্যান হাবিবুর রহমান মিন্টু বলেন  এটি আমাদের সিজন-২ হলো এর আগেও  একটি টুর্ণামেন্ট করেছি আমি যতদিন চেয়ারম্যান আছি খেলা ধুলা অব্যাহত থাকবে যুব সমাজকে মাদকের কড়াল গ্রাস থেকে দুরে রাখতেই আমাদের এই আয়োজন। খেলায় জয় পরাজয়  থাকবে বিজয়ী ও পরাজিত সকলের জন্য শুভ কামনা।

ওসি মোজাফফর হোসেন বলেন মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা করার সুযোগ করে দিতে হবে।


আরো খবর