• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
নারীদের নিরাপত্তা-সুরক্ষা নিশ্চিত করতে সেল গঠন করবো- মেজবা দাড়িপাল্লার বিজয়ে ভোটের দিন কেন্দ্র পাহারায় থাকার আহ্বান জামায়াত প্রার্থীর রাজশাহীতে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ১৪ জন গ্রাহক স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে আধুনিক রাজশাহী গড়ে তোলা হবে: মিনু আরএমপির উদ্যোগে হারানো মোবাইল ফোন ফেরত পেলেন ভুক্তভোগীরা নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে পিঠা উৎসব আদমদীঘিতে অনুমোদন ছাড়াই চলছে ইটভাটা আরএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১ ভোটের আগে-পরে নৌযান ও যান চলাচলে আরএমপির নিষেধাজ্ঞা নির্বাচনের ফলাফল নিয়ে কোনো প্রকার ষড়যন্ত্র জনগণ বরদাস্ত করবে না: মিলন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নগরীর ১২শ’ খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেম ও হাফেজদের ঈদ শুভেচ্ছা ভাতা দিলেন রাসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: বুধবার, ৩ এপ্রিল, ২০২৪

পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষ্যে রাজশাহী মহানগরীর সকল মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেম ও হাফেজদের ঈদ শুভেচ্ছা ভাতা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
বুধবার বিকেলে নগর ভবনের সিটি হল সভাকক্ষে উলামা কল্যাণ পরিষদ আয়োজিত অনুষ্ঠানে ঈদ শুভেচ্ছা ভাতা  বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। উল্লেখ্য, অনুষ্ঠানে প্রায় দুইশ খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেম ও হাফেজদের হাতে ঈদ শুভেচ্ছা ভাতা তুলে রাসিক মেয়র। প্রতি বছরের মতো ন্যায় এবারো ১২‘শ খতিব, ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও হাফেজদের প্রত্যেককে ১৫০০ করে টাকা প্রদান করা হয়।অনুষ্ঠানে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, প্রতি বছরের মতো এবারো রাজশাহী মহানগরীর অধিক খতিব, ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও হাফেজদের ঈদ শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে। শিগগিরই আলেম ও উলামাদের কল্যাণে একটি টাস্ট্র গঠন করা হবে। অতীতের মতো আগামীতেও যাতে আলেম ও উলামাদের কল্যানে কাজ করে যেতে পারি সকলে সেই দোয়া করবেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উলামা কল্যান পরিষদের সভাপতি মাওলানা আব্দুল গণি। অনুষ্ঠানে রাসিকের প্যানেল মেয়র-২ ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ৩০নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলাউদ্দিন, উলামা কল্যাণ পরিষদের সাবেক সভাপতি মাওলানা আইয়ুব আলী, উপদেষ্টা মুফতি মাইনুল ইসলাম আশরাফী, উপদেষ্টা মদিনাতুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুকাদ্দেসুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা ইমতিয়াজ আহমেদ, সহ-সভাপতি হাফেজ আব্দুল কাদের, বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপদেষ্টা মাওলানা বারকুল্লাহ বিন দুরুল হুদা। অনুষ্ঠানে রাজশাহী মহানগরীর বিভিন্ন মসজিদের ইমাম, খতিব ও মুয়াজ্জিনগণ উপস্থিত ছিলেন।


আরো খবর