রাজশাহী নগরীর হড়গ্রাম মুন্সিপাড়া এলাকা থেকে ৮ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাতে নগরীর কাশিয়াডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে গাঁজা উদ্ধার ও মাদক কারবারী নারীকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতর নাম পারুল বেগম (৪২)। তিনি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার মান্দারী গ্রামের হানিফের স্ত্রী। বর্তমানে সে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার ফুলতলী এলাকায় বসবাস করে ।
নগর পুলিশ জানায়, গতকাল বুধবার সন্ধ্যা ৭ টায় রাজশাহী মহানগরীর পুলিশের কাশিয়াডাঙ্গা থোনান পুলিশের একটি টিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম মুন্সিপাড়া এলাকায় এক মাদক ব্যবসায়ী গাঁজা বিক্রির জন্য অবস্থান করছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে কাশিয়াডাঙ্গা থানার পুলিশের ওই টিম সন্ধ্যা সোয়া ৭ টায় অভিযান পরিচালনা করে পারুল বেগমকে মুন্সিপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে। এসময় আসামির কাছ থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার হয়।
গ্রেপ্তারকৃতর বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।