• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম
আমের মুকুলের সুগন্ধে মোহিত রাজশাহী কলেজ ক্যাম্পাস নারীদের নিরাপত্তা-সুরক্ষা নিশ্চিত করতে সেল গঠন করবো- মেজবা দাড়িপাল্লার বিজয়ে ভোটের দিন কেন্দ্র পাহারায় থাকার আহ্বান জামায়াত প্রার্থীর রাজশাহীতে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ১৪ জন গ্রাহক স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে আধুনিক রাজশাহী গড়ে তোলা হবে: মিনু আরএমপির উদ্যোগে হারানো মোবাইল ফোন ফেরত পেলেন ভুক্তভোগীরা নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে পিঠা উৎসব আদমদীঘিতে অনুমোদন ছাড়াই চলছে ইটভাটা আরএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১ ভোটের আগে-পরে নৌযান ও যান চলাচলে আরএমপির নিষেধাজ্ঞা
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নগরীতে সরঞ্জামাদিসহ ৮ জুয়াড়ি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪

রাজশাহী নগরীর গোবিন্দপুর এলাকা থেকে নগদ অর্থ  ও তাসসহ ৮ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।  রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল আজ সোমবার দুপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলো- কারিম (২০), রুবেল (৩০), হাসান (৩৪), রাব্বিল (২১), সাদ্দাম হোসেন (৩০), ফিরোজ (২৫), মৃদুল (২৭) ও রেন্টু (৩০)।

নগর পুলিশ জানায়, আজ সোমবার  দুপুর সোয়া ১ টার দিকে  মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কাশিয়াডাঙ্গা থানার গোবিন্দপুর এলাকায় কতিপয় জুয়াড়ি তাস ও টাকা দিয়ে জুয়া খেলছে।

এমন সংবাদের প্রেক্ষিতে ডিবি পুলিশের ওই দল অভিডান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও তাস উদ্ধার হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে নগরীর কাশিয়াডাঙ্গা থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


আরো খবর