রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার বর্ণালী মোড় এলাকায় অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ৮ জুয়াড়িকে গ্রেপ্তার করো হয়েছে।
সোমবার দিবাগত রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল অভিযান চালিয়ে তাদেও গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো- শরীফ (৪২), হানিফ আহম্মেদ (৩৬), মখলেছুর রহমান (৩৮), হাফিজুর (৩৫), লুৎফর রহমান (৪০), আনারুল ইসলাম (৩৫), গোলজার রহমান (৫৩) ও মাসুদ রানা (৩৮)।
নগর পুলিশ জানায়, সোমবার দিবাগত রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বোয়ালিয়া থানার বর্ণালী মোড় এলাকায় কতিপয় জুয়াড়ি তাস ও টাকা দিয়ে জুয়া খেলছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের এসআই মিঠুন সরকারের একটি দল দিবাগত রাত সাড়ে ১২ টায় বোয়ালিয়া থানার বর্ণালী মোড় এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও তাস উদ্ধার হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় সোপর্দ করে তাদেও বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে।