• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজকে নোটিশ না দিয়েই আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত নাটোর জেলার বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ফোর্স কমিটির নেতৃত্বে রুহুল- সৌরভ পাঁচবিবিতে শহীদ শরীফ ওসমান হাদী হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন ইউসিআইসিএস ২০২৬ এর সমাপনী রাজশাহী কলেজ বিজনেস ক্লাবের নতুন কমিটি ঘোষণা রাজশাহীতে লংকাবাংলা ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ বিজিবির অভিযানে ১০২০ পিস ট্যাবলেটসহ গ্রেপ্তার ২ বেগম খালেদ জিয়া জীবন দিয়ে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে গেছেন: মিলন শিক্ষকদের কোচিং বাণিজ্য নির্দেশনা মানছে না রাজশাহী বিভাগের কোন শিক্ষা প্রতিষ্ঠান রাজশাহীতে এলপিজি সংকটে বন্ধ হচ্ছে হোটেল-রেস্তোরাঁ
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নগরীতে মাদকদ্রব্যসহ চার মাদক কারবারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: সোমবার, ৩ জুন, ২০২৪

Advertisements

রাজশাহী র‌্যাব-৫ সদর কোম্পানীর একটি দল অভিযানে চালিয়ে বিভিন্ন ধরনের মাদকদ্রব্যসহ চার মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে। আজ সোমবার বেলা ১১টার দিকে নগরীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামের ২নং গেটের পাশে অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার ও মাদক কারবারীদের গ্রেপ্তার করে র‌্যাব। উদ্ধার মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৪ পুরিয়া হেরোইন, ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট।

গ্রেপ্তারকৃতরা হলো- নগরীর তেরখাদিয়া এলাকার মমতাজ আলীর ছেলে রাব্বি (২৬) একই এলাকার হাকিমের ছেলে তুষার আলী (২৫), বিলসিমলা এলাকার ঈমান আলীর ছেলে মেহেদি হাসান (২৬) ও তেরখাদিয়া এলাকার জমসেদ আলীর ছেলে হাবিবু রহমান (৩৭)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার বেলা ১১টার দিকে র‌্যাবের একটি দল নগরীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামের ২ নং গেটের পাশে অভিযান চালায়। এসময় সন্দেহভাজন হিসাবে ওই চারজনকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে তাদের কাছে তল্লাশী চালিয়ে উপরুক্ত মাদকদ্রব্য উদ্ধার হয়।

গ্রেপ্তারের পর র‌্যাবের জিজ্ঞাসাবাদে স্বীকার করে পরস্পর যোগসাজসে গাঁজা হেরোইন, ইয়াবা ও ট্যাপেন্টাডল তারা বিক্রি করে আসছিল। পরে তাদের নগরীর রাজপাড়া থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হয়েছে।

 


আরো খবর