রাজশাহী নগরীর ডাঁসমারী এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। নগরীর মতিহার থানা পুলিশের একটি দল বৃহস্পতিবার রাতে ডাঁসমারি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেফতারকৃতর নাম রাফিজুল ইসলাম (২৭।) রাজশাহী নগরীর মতিহার থানার ডাঁসমারী এলাকার মৃত রাহাত উদ্দিনের ছেলে।
নগর পুলিশ জানায়, রাফিজুল ইসলামের বিরুদ্ধে নগরীর মতিহার থানায় মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানাজারি ছিল। গতকাল বৃহস্পতিবার রাতে থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে রাফিজুল ইসলাম মতিহার থানার ডাঁশমাড়ি গ্রামে তার বাড়িতে অবস্থান করছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে মতিহার থানা পুলিশের একটি দল রাত ৩ টায় অভিযান চালিয়ে রাফিজুলকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।
গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।