• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নগরীতে পুলিশের অভিযানে ৪ জুয়াড়ি গ্রেপ্তার

সংবাদ বিজ্ঞপ্তি
সর্বশেষ: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
নগরীতে পুলিশের অভিযানে ৪ জুয়াড়ি গ্রেপ্তার
নগরীতে পুলিশের অভিযানে ৪ জুয়াড়ি গ্রেপ্তার

Advertisements

নগরীতে ৪ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সোয়া ১ টার দিকে মতিহার থানার ধরমপুর জাহাজঘাট এলাকায় অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা জহুরুল ইসলাম সুমন (৪২), রফিকুল ইসলাম (৩৫), মোস্তাক আহম্মেদ (৪৬) এবং আল-আমিন (৪৫)। তারা সবাই মতিহার থানার বাসিন্দা। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ডিবির একটি দল ধরমপুর জাহাজঘাট এলাকায় একটি বাড়িতে তাস ও নগদ টাকার মাধ্যমে জুয়ার আসর বসেছে এমন খবর পেয়ে অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় চারজনকে আটক করা হয়। অভিযানে তাদের কাছ থেকে ৩ হাজার টাকা নগদ, প্যাকেটজাত ৩ সেট তাস এবং ১ সেট খোলা তাস উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মতিহার থানায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আরো খবর