• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম
আমের মুকুলের সুগন্ধে মোহিত রাজশাহী কলেজ ক্যাম্পাস নারীদের নিরাপত্তা-সুরক্ষা নিশ্চিত করতে সেল গঠন করবো- মেজবা দাড়িপাল্লার বিজয়ে ভোটের দিন কেন্দ্র পাহারায় থাকার আহ্বান জামায়াত প্রার্থীর রাজশাহীতে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ১৪ জন গ্রাহক স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে আধুনিক রাজশাহী গড়ে তোলা হবে: মিনু আরএমপির উদ্যোগে হারানো মোবাইল ফোন ফেরত পেলেন ভুক্তভোগীরা নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে পিঠা উৎসব আদমদীঘিতে অনুমোদন ছাড়াই চলছে ইটভাটা আরএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১ ভোটের আগে-পরে নৌযান ও যান চলাচলে আরএমপির নিষেধাজ্ঞা
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩২, মাদকদ্রব্য উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

রাজশাহী মহানগর পুলিশের অভিযানে ৩২ জনকে আটক করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা থেকে ভোর রাত পর্যন্ত নগরীর থানা ও ডিবি পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামী, মাদক কারবারী ও সেবী রয়েছে।

নগর পুলিশ জানায়, অভিযানে নগরীর বোয়ালিয়া মডেল থানা ৪ জন, রাজপাড়া থানা ১ জন, মতিহার থানা ১ জন, কাটাখালী থানা ১ জন, বেলপুকুর থানা ২ জন, এয়ারপোর্ট থানা ৪ জন, পবা থানা ৩ জন, কাশিয়াডাঙ্গা থানা ৪ জন, দামকুড়া থানা ১ জন ও ডিবি পুলিশ ১১ জনকে আটক করে।

যার মধ্যে ৬ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৮ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ৮ গ্রাম হেরোইন, ২০ পিস ইয়াবা, ৮ পিস ট্যাপেন্টাডল, ১৭ বোতল অ্যালকোহল ও ৪ লিটার চোলাইমদ উদ্ধার হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।


আরো খবর