• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৬, মাদকদ্রব্য উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪

রাজশাহী মহানগর পুলিশের অভিযানে ২৬ জনকে আটক করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা থেকে সোমবার ভোর রাত পর্যন্ত রাজশাহী নগরীর থানা ও ডিবি পুলিশ মবিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামী, মাদ কারবারী ও সেবী রয়েছে।

নগর পুলিশ জানায়, অভিযানে নগরীর বোয়ালিয়া মডেল থানা ১৩ জন, চন্দ্রিমা থানা ৩ জন, কাটাখালী থানা ১ জন, এয়ারপোর্ট থানা ১ জন, পবা থানা ১ জন, কাশিয়াডাঙ্গা থানা ২ জন ও ডিবি পুলিশ ৫ জনকে আটক করে।

যার মধ্যে ৯ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ১০ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ৪৫.৩০ গ্রাম হেরোইন, ১০ পিস ইয়াবা, ৫৫ পিস ট্যাপেন্টাডল, ৩০০ লিটার চোলাইমদ ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।


আরো খবর