• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৩:২৫ অপরাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩, মাদকদ্রব্য উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: শনিবার, ৬ এপ্রিল, ২০২৪

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ২৩ জনকে আটক করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যা থেকে ভোর রাত পর্যন্ত রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে।

এরমধ্যে নগরীর বোয়ালিয়া মডেল থানা ৪ জন, রাজপাড়া থানা ২ জন, চন্দ্রিমা থানা ৪ জন, মতিহার থানা ১ জন, কাটাখালী থানা ৩ জন, বেলপুকুর থানা ১ জন, শাহমখদুম থানা ৩ জন, এয়ারপোর্ট থানা ১ জন, পবা থানা ২ জন, দামকুড়া থানা ১ জন ও ডিবি পুলিশ১ জনকে আটক করে।

যার মধ্যে ৯ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৬ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মাদক মামলায় অভিযুক্ত আসামিদের কাছ থেকে ২১ বোতল ফেন্সিডিল, ৪০.১০ গ্রাম হেরোইন, ৩০ গ্রাম গাঁজা ও ৪০ লিটার চোলাইমদ উদ্ধার হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।


আরো খবর