• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নগরীতে নিখোঁজ শিশু উদ্ধার করলো পুলিশ

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: মঙ্গলবার, ৪ জুন, ২০২৪

Advertisements

রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানার আলীগঞ্জ এলাকা থেকে নিখোঁজ এক শিশুকে উদ্ধার করা হয়েছে। নগরীর কাশিয়াডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে।

ওই শিশু গত ১ জুন কাশিয়াডাঙ্গা থানার কাঁঠালবাড়ীয়া আবাসিক মাদ্রাসা থেকে নিখোঁজ হয়। উদ্ধারকৃত শিশু সরোয়ার হোসেন (৭)। সে রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানার আলীগঞ্জ এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

নগর পুলিশ জানায়, সরোয়ার রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানার কাঁঠালবাড়ীয়ার একটি মাদ্রাসায় আবাসিক থেকে পড়াশোনা করে। গত ১ জুন দুপুর ৩ টায় সরোয়ার মাদ্রাসা থেকে কাউকে কিছু না বলে বের হয়ে যায়।

দীর্ঘ সময় মাদ্রাসায় ফিরে না আসায় মাদ্রাসা কর্তৃপক্ষ ও তার বাবা-মা বিভিন্ন যায়গায় খোঁজাখুঁজি করেন। তাকে কোথাও না পেয়ে সরোয়ারের বাবা-মা কাশিয়াডাঙ্গা থানায় একটি নিখোঁজ জিডি করেন।

উক্ত জিডির পরিপেক্ষিতে কাশিয়াডাঙ্গা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে সরোয়ারকে গত সোমবার বিকাল সাড়ে ৫ টায় আলীগঞ্জ এলাকায় তার বন্ধুর বাড়ি হতে উদ্ধার করে। শিশু সরোয়ারকে ফিরে পেয়ে তার বাবা-মা অত্যন্ত আনন্দিত। পুলিশের আন্তরিক প্রচেষ্টায় সন্তানকে ফিরে পেয়ে তারা আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানা পুলিশকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আরো খবর