• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজকে নোটিশ না দিয়েই আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত নাটোর জেলার বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ফোর্স কমিটির নেতৃত্বে রুহুল- সৌরভ পাঁচবিবিতে শহীদ শরীফ ওসমান হাদী হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন ইউসিআইসিএস ২০২৬ এর সমাপনী রাজশাহী কলেজ বিজনেস ক্লাবের নতুন কমিটি ঘোষণা রাজশাহীতে লংকাবাংলা ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ বিজিবির অভিযানে ১০২০ পিস ট্যাবলেটসহ গ্রেপ্তার ২ বেগম খালেদ জিয়া জীবন দিয়ে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে গেছেন: মিলন শিক্ষকদের কোচিং বাণিজ্য নির্দেশনা মানছে না রাজশাহী বিভাগের কোন শিক্ষা প্রতিষ্ঠান রাজশাহীতে এলপিজি সংকটে বন্ধ হচ্ছে হোটেল-রেস্তোরাঁ
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নগরীতে গাঁজাসহ মাদক কারবারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: মঙ্গলবার, ৪ জুন, ২০২৪

Advertisements

রাজশাহী নগরীর  মিরের চক এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি ৫শ’ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারীকে  গ্রেপ্তার করেছে পুলিশ। রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল গতকাল সোমবার বিকেলে এ অভিযান চালায়।

গ্রেপ্তারকৃতর নাম বুলবুল(৪৮)। তিনি রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার খরবোনা নদীরধার এলাকার ফজলুল হক মন্টুর ছেলে ।

নগর পুলিশ জানায়, গতকাল সোমবার বিকেল ৫ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে নগরীর বোয়ালিয়া থানার মিরের চক এলাকায় এক ব্যক্তি গাঁজা বিক্রির জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ওই দল বিকাল সোয়া ৫ টায় বোয়ালিয়া থানার মিরের চক এলাকায় অভিযান পরিচালনা করে আসামি বুলবুলকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত জানায়, উক্ত গাঁজা গুলো বিক্রির জন্য তার কাছে রেখেছিলো। তিনি দীর্ঘদিন যাবৎ গাঁজার ব্যবসা করে আসছে।

গ্রেফতারকৃতর বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গ্রেফতারকৃত  আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আরো খবর