• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নগরীতে অন্তস্বত্ত্বা নারীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪

Advertisements

রাজশাহী মহানগরীর মাঝিগ্রাম এলাকায় মানসিক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়েছে।

নগরীর এয়ারপোর্ট থানা পুলিশ বুধবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতর নাম বারী (৫০)। তিনি রাজশাহী নগরীর এয়ারপোর্ট থানার মাঝিগ্রামের মো: ওমর আলীর ছেলে।

নগর পুলিশ জানায়, রাজশাহী নগরীর এয়ারপোর্ট থানার মাঝিগ্রাম এলাকার মানসিক প্রতিবন্ধী এক নারী তার বোনের বাড়িতে একা থাকতেন। এই সুযোগে আসামি বারী ওই নারীকে বিভিন্নসময় প্রলোভন দিয়ে ধর্ষণের চেষ্টা করত। ২০২৩সালের ১ ডিসেম্বর রাত সোয়া ১১ টায় বারী একা থাকার সুযোগে ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় ওই নারীর চিৎকারে আসামি বারী পালিয়ে যায়। বিষয়টি তার আত্মীয়-স্বজন লোক লজ্জার ভয়ে বিষয়টি গোপন রাখে।

এদিকে গত ৩ জুন নারী অসুস্থ হয়ে পড়লে তার ভাগ্নি তাকে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক পরীক্ষা করে জানায় ওই নারী ৭ মাসের অন্তঃসত্ত্বা। বর্তমানে ওই নারী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ওই নারীর ভাগ্নির উক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে আরএমপি’র এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের হয়।

মামলার প্রেক্ষিতে নগরীর এয়ারপোর্ট থানা পুলিশের একটি দল বুধবার দিবাগত রাত সোয়া ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বারীকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করেন। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আরো খবর