• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজকে নোটিশ না দিয়েই আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত নাটোর জেলার বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ফোর্স কমিটির নেতৃত্বে রুহুল- সৌরভ পাঁচবিবিতে শহীদ শরীফ ওসমান হাদী হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন ইউসিআইসিএস ২০২৬ এর সমাপনী রাজশাহী কলেজ বিজনেস ক্লাবের নতুন কমিটি ঘোষণা রাজশাহীতে লংকাবাংলা ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ বিজিবির অভিযানে ১০২০ পিস ট্যাবলেটসহ গ্রেপ্তার ২ বেগম খালেদ জিয়া জীবন দিয়ে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে গেছেন: মিলন শিক্ষকদের কোচিং বাণিজ্য নির্দেশনা মানছে না রাজশাহী বিভাগের কোন শিক্ষা প্রতিষ্ঠান রাজশাহীতে এলপিজি সংকটে বন্ধ হচ্ছে হোটেল-রেস্তোরাঁ
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নওগাঁয় ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাচ্ছে সাড়ে ৩ লাখ শিশু

নওগাঁ প্রতিনিধি
সর্বশেষ: শনিবার, ১ জুন, ২০২৪

Advertisements
নওগাঁয় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। এ ক্যাম্পেইনে নওগাঁর ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাচ্ছে সাড়ে ৩ লাখ শিশু।
শনিবার সকালে শহরের উকিল পাড়ায় মা ও শিশু কল্যান কেন্দ্রে এর উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসাবে শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাইয়ে এ ক্যাম্পেইনের উদ্ধোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুল করিম।
জানা যায়, জেলার ১১টি উপজেলা এবং ৩টি পৌরসভায় মোট ২ হাজার ৪৬০টি কেন্দ্রে ৩ লাখ ৪৬ হাজার ৮৩৩ জন শিশুকে এই ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৩৩ হাজার ৫৬১ জন শিশুকে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ বয়সী ৩ লাখ ১৩ হাজার ২৭২ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
এসময় উপস্থিত ছিলেন, ডেপুটি সিভিল সার্জন ডা. মুনীর আলী আকন্দ, রাজশাহী স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ, নওগাঁ পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডা. আনোয়ারুল আজিম,  সিভিল সার্জন কার্যালয়ের স্থাস্থ্য কর্মকর্তা ডা.আশিষ কুমার সরকার, সদর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুহুল আমিনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।


আরো খবর