• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম
আমের মুকুলের সুগন্ধে মোহিত রাজশাহী কলেজ ক্যাম্পাস নারীদের নিরাপত্তা-সুরক্ষা নিশ্চিত করতে সেল গঠন করবো- মেজবা দাড়িপাল্লার বিজয়ে ভোটের দিন কেন্দ্র পাহারায় থাকার আহ্বান জামায়াত প্রার্থীর রাজশাহীতে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ১৪ জন গ্রাহক স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে আধুনিক রাজশাহী গড়ে তোলা হবে: মিনু আরএমপির উদ্যোগে হারানো মোবাইল ফোন ফেরত পেলেন ভুক্তভোগীরা নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে পিঠা উৎসব আদমদীঘিতে অনুমোদন ছাড়াই চলছে ইটভাটা আরএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১ ভোটের আগে-পরে নৌযান ও যান চলাচলে আরএমপির নিষেধাজ্ঞা
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

তামাবিল স্থলবন্দরে আমদানি-রপ্তানি ও ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ ঘোষণা

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

সিলেটের তামাবিল স্থলবন্দরে আমদানি-রপ্তানি ও ইমিগ্রেশন কার্যক্রম বন্ধের ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার (১৮-১৯ এপ্রিল) দুই দিন ভারতের ১৮তম সাধারণ লোকসভা নির্বাচন।

এ উপলক্ষে তামাবিল স্থলবন্দরে আমদানি-রপ্তানি ও ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ থাকবে বলে ভারতীর ডাউকি ইমিগ্রেশন পুলিশ মৌখিক ভাবে তামাবিল ইমিগ্রেশন পুলিশকে অবহিত করেছে।কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের সহকারী কমিশনার (তামাবিল স্থল শুল্ক স্টেশন) আসাদ উজ জামান  এ তথ্য নিশ্চিত করে বলেন, ভারতীয় ইমিগ্রেশন থেকে এক চিঠিতে লিখিতভাবে বিষয়টি অবগত করা হয়েছে। মূলত; ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ থাকলে আমদানি-রপ্তানিও বন্ধ থাকে। ভারতের লোকসভা নির্বাচনের জন্য এ দু’দিন সব স্থল বন্ধরটি দিয়ে কার্যক্রম বন্ধ থাকবে। এরপর অটোমেটিক্যালি আবার স্বাভাবিক হবে।

জানা গেছে, ভারতের ১৮তম সাধারণ লোকসভা নির্বাচন ১৯ এপ্রিল থেকে ১ জুন ৭টি ধাপে অনুষ্ঠিত হবে। তামাবিল স্থলবন্দরের বিপরীতে অবস্থিত ভারতের মেঘালয় রাজ্যের দুটি লোকসভা আসনে ১ম ধাপে আগামী ১৯ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। যে কারণে বন্ধ থাকবে আমদানি-রপ্তানি ও ইমিগ্রেশন কার্যক্রম।


আরো খবর