• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজকে নোটিশ না দিয়েই আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত নাটোর জেলার বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ফোর্স কমিটির নেতৃত্বে রুহুল- সৌরভ পাঁচবিবিতে শহীদ শরীফ ওসমান হাদী হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন ইউসিআইসিএস ২০২৬ এর সমাপনী রাজশাহী কলেজ বিজনেস ক্লাবের নতুন কমিটি ঘোষণা রাজশাহীতে লংকাবাংলা ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ বিজিবির অভিযানে ১০২০ পিস ট্যাবলেটসহ গ্রেপ্তার ২ বেগম খালেদ জিয়া জীবন দিয়ে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে গেছেন: মিলন শিক্ষকদের কোচিং বাণিজ্য নির্দেশনা মানছে না রাজশাহী বিভাগের কোন শিক্ষা প্রতিষ্ঠান রাজশাহীতে এলপিজি সংকটে বন্ধ হচ্ছে হোটেল-রেস্তোরাঁ
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

তানোরে শিশু বলাৎকারের অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার

তানোর প্রতিনিধি
সর্বশেষ: শনিবার, ১ জুন, ২০২৪

Advertisements

রাজশাহীর তানোরে মাছ ধরা এবং মোবাইল ফোনের লোভ দেখিয়ে ১৩ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগে যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে। বলাৎকারের ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পরে পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়। ওই অভিযোগের সূত্রধরে তানোর থানা পুলিশের চৌকস টিমের সাড়াশি অভিযানে পালানোর সময় শুক্রবার রাজশাহী রেলওয়ে স্টেশন এলাকা থেকে শিশু বলাৎকারকারি রুস্তম আলীকে আটক করে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের হরিপুর গ্রামের ইয়ার উদ্দিনের পুত্র ওয়ার্ড যুবলীগ নেতা রুস্তম আলী। একই গ্রামের জনৈক ব্যক্তির পুত্রকে (১৩) মাছ ধরা এবং মোবাইল ফোনের লোভ দেখিয়ে ওই এলাকার এক মাঠের পুকুর পাড়ে নিয়ে বলাৎকারের সময় দৃশ্যটি মোবাইলে ভিডিও ধারণ করে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়। বিষয়টি স্থানীয় মেম্বারের সহায়তায় থানায় অভিযোগ করে ভিক্টিমের পরিবার।

এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, ঘটনা সম্পর্কে অভিযোগ পেয়ে পুলিশের সাড়াশি অভিযানে পালানোর সময় শুক্রবার রাজশাহী রেলওয়ে স্টেশন এলাকা থেকে রুস্তম আলীকে আটক করে। পরে আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানান।


আরো খবর