• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
নারীদের নিরাপত্তা-সুরক্ষা নিশ্চিত করতে সেল গঠন করবো- মেজবা দাড়িপাল্লার বিজয়ে ভোটের দিন কেন্দ্র পাহারায় থাকার আহ্বান জামায়াত প্রার্থীর রাজশাহীতে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ১৪ জন গ্রাহক স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে আধুনিক রাজশাহী গড়ে তোলা হবে: মিনু আরএমপির উদ্যোগে হারানো মোবাইল ফোন ফেরত পেলেন ভুক্তভোগীরা নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে পিঠা উৎসব আদমদীঘিতে অনুমোদন ছাড়াই চলছে ইটভাটা আরএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১ ভোটের আগে-পরে নৌযান ও যান চলাচলে আরএমপির নিষেধাজ্ঞা নির্বাচনের ফলাফল নিয়ে কোনো প্রকার ষড়যন্ত্র জনগণ বরদাস্ত করবে না: মিলন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

তানোরে বুদ্ধি প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

তানোর প্রতিনিধি
সর্বশেষ: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪

 রাজশাহীর তানোরে এক বুদ্ধি প্রতিবন্ধী যুবতীকে ধর্ষনের ঘটনায় ১ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ধর্ষকের নাম জসিমুদ্দীন প্রামানিক (৬৪)। তিনি কলমা ইউপির হিরানন্দপুর গ্রামের মৃত হানু প্রামনিকের পুত্র।
এঘটনায় ওই প্রতিবন্ধীর ভাতিজা বাদি হয়ে ১ জনকে আসামী করে তানোর থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার বিবরণে জানা গেছে, কলমা ইউপি একটি গ্রামের জৈনক মৃত ব্যক্তির বুদ্ধি প্রতিবন্ধী যুবতী এতিম (পিতা মাতা মৃত) কন্যা (৩৭) বাড়িতে একা থাকার সুযোগে প্রতিবেশী জসিমুদ্দীন দীর্ঘদিন ধরে কু-নজর ও কু-প্রস্তাব দিয়ে আসছিলো।গত ২২ মে /২০২৪ ইং তারিখে রাত সোয়া ৯ টার দিকে ওই প্রতিবন্ধীর ঘরে ঢুকে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষন করে এবং ঘটনা কাউকে না জানানোর হুমকি দিয়ে চলে যায়। ভয়ে বিষয়টি কাউকে জানাননি ওই বুদ্ধি প্রতিবন্ধী। গত ২৯ মে বুধবার রাত ৯টার দিকে ধর্ষক বাড়িতে ঢুকে ওই প্রতিবন্ধীকে আবারো ধর্ষনের চেষ্টা করেন।এসময় ওই বুদ্ধি প্রতিবন্ধী ডাক চিৎকার শুরু করলে প্রতিবেশীরা এসে ধর্ষককে ওই বাড়িতেই  আটক করে ৯৯৯ নম্বরে ফোন করেন।
৯৯৯ নম্বরে ফোন পেয়ে তানোর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধর্ষকসহ ওই প্রতিবন্ধীকে থানায় নিয়ে আসেন। ওই প্রতিবন্ধী পুলিশকে জানান ১ সপ্তাহ আগে তাকে ধর্ষন করে আবারো বাড়িতে এসে ধর্ষনের চেষ্টা করেন জসিমুদ্দীন প্রামানিক।তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন,এঘটনায় ভিক্টিমের ভাতিজা বাদি হয়ে ১জনকে আসামী করে তানোর থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ধর্ষককে আদালতের মাধ্যমে জেল হাজতে এবং ভিক্টিমকে ডাক্তারী পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে


আরো খবর