• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের বাণী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় পদ্মায় পড়ে গেল যাত্রীসহ বাস, বহু হতাহতের শঙ্কা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা জেলা তথ্য অফিসের গণহত্যা দিবস ও মুক্তিযুদ্ধ বিষয়ক স্মৃতিচারণ এবং আলোচনা সভা রাজশাহী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকের সঙ্গে স্টাফদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বাউয়েট ক্যাম্পাসে গণহত্যা দিবস উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা রাজশাহীতে জেলা পরিষদ প্রশাসককে যুব অধিকার পরিষদের ফুলেল শুভেচ্ছা ফ্রিজে রাখলে স্বাদ হারায় যেসব সবজি ২২ হাজার কোটি টাকায় বিক্রি হলো কোহলিদের ফ্রাঞ্চাইজি
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

ঝালকাঠিতে ৫ গাড়িকে চাপা দিল বেপরোয়া ট্রাক, রাস্তায় ঝরল ১৪ প্রাণ

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আরও পাঁচটি গাড়িকে চাপা দেওয়ায় শিশুসহ ১৪ জন প্রাণ হারিয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১৪ জন।

বুধবার (১৭ এপ্রিল) দুপুর পৌনে ২টার দিকে খুলনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কের গাবখান ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে চারটি শিশু ও তিনজন নারী রয়েছেন। হতাহত কারো নাম পরিচয় এখনো জানা যায়নি।

স্থানীয়রা জানান, দুপুরে পৌর এলাকার পশ্চিম প্রান্তে পঞ্চম চীন-বাংলাদেশ মৈত্রী গাবখান সেতুর টোল প্লাজায় নিয়ন্ত্রণ হারিয়ে বেপরোয়া গতিতে একটি ট্রাক টোল দেওয়ার অপেক্ষায় থাকা তিনটি অটোরিকশা, একটি  মাইক্রোবাস ও পিকআপ ভ্যান এবং টোল আদায়কারী ও পথচারীকে চাপা দিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ওই পাঁচটি গাড়ি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলে সাতজনের মৃত্যু হয়। আর আহত হন অন্তত ২০ জন। পরে তাদের হাসপাতালে নিলে আরও ছয়জনের মৃত্যু হয়। ট্রাকটি  রাজাপুর থেকে বরিশালের দিকে যাচ্ছিল। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

ঝালকাঠি র পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল জানান, খবর পেয়ে পুলিশ, ফায়ারসার্ভিস ও স্থানীয় লোকজন উদ্ধার অভিযান চালাচ্ছেন।


আরো খবর