• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

চারঘাটে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করলেন  সংগীতশিল্পী বকুল

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
চারঘাটে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করলেন  সংগীতশিল্পী বকুল
চারঘাটে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করলেন  সংগীতশিল্পী বকুল

রাজশাহীর চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের বামনদিঘী নতুন বাজারে সংগীতশিল্পী শাখাওয়াত হোসেন বকুল নিজ উদ্যোগে গরিব, অসহায় শীতার্থদের মানুষের মাঝে কম্বল বিতারণ করেছেন। ৪ দিনের কম্বল বিতরণী কর্মসূচীতে প্রায় ২২০ জনকে কম্বল উপহার দেন তিনি।
গত ১২ জানুয়ারী বিতরণী কর্মসূচীর প্রথম দিনে উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জান্নাতুল ফেরদৌস। এবং পরবর্তী তিন দিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন,  জিল্লুর রহমান, সাধিনা বেগম, ও তুবা আল-আসমাউল হুসনা।
জানা যায়,রাজশাহীর চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের বামন দিঘি গ্রামের মোঃ জিল্লুর রহমানের ছেলে সংগীতশিল্পী শাখাওয়াত হোসেন বকুল মাছরাঙা টেলিভিশন এবং আর টিভি বাংলার গায়েন সিজন- ৩ প্রতিযোগী ২০২৪।  তিনি রাজশাহীর নৃবাগী সংগীত বিদ্যালয়ের সংগীতগুরু (ওস্তাদ) কাজী সুলতান মাহমুদ (কাজী মন্টু)’র ছাত্র।
শাখাওয়াত হোসেন বকুল জানান, গরিব অসহায় শীতর্থদের মাঝে কম্বল বিতরণের জন্য সহযোগিতার হাত বাড়িয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জান্নাতুল ফেরদৌস এবং জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট (ডিসি), অতিরিক্ত জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট (সার্বিক) এবং নৃবাগী সংগীত বিদ্যালয়ের ছাত্রী কবি লেখিকা ও সংগীতশিল্পী এলিনা আক্তার (নীলিমা নীলা)।


আরো খবর