• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

চাঁপাইনবাবগঞ্জে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণার দাবি মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
সর্বশেষ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
চাঁপাইনবাবগঞ্জে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণার দাবি মানববন্ধন
চাঁপাইনবাবগঞ্জে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণার দাবি মানববন্ধন

Advertisements

চাঁপাইনবাবগঞ্জে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণার দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে স্থানীয় যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করুন এই স্লেগানকে সামনে রেখে মানববন্ধনের আয়োজন করে জোড়বাগান ও চাঁন্দলাই এলাকাবাসী। কর্মসূচির প্রচারণায় সহযোগিতা করেন অবসরপ্রাপ্ত সামরিক বাহিনী কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটি।

মানববন্ধনে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আলহাজ্ব সায়েদুজ্জামান, চাঁপাইনবাবগঞ্জ সিটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদি হাসান, সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার বাহার আলী, সাবেক ওয়ারেন্ট অফিসার জিয়াউর রহমানসহ আরও অনেকে। বক্তারা বলেন, মাদক আজ সমাজের জন্য এক ভয়ঙ্কর ব্যাধি। এটি তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এখনই যদি কার্যকর পদক্ষেপ নেওয়া না হয়, তবে আগামী প্রজন্ম অন্ধকারে নিমজ্জিত হবে। তারা সরকারের প্রতি আহ্বান জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করতে হবে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

বক্তারা আরও বলেন, শুধু আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপই যথেষ্ট নয়, পরিবার ও সমাজকেও সচেতন হতে হবে। কারণ মাদকের বিস্তার রোধে পারিবারিক ও সামাজিক প্রতিরোধই সবচেয়ে বড় শক্তি। মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, মাদকবিরোধী কার্যক্রম জোরদার করতে হবে এবং প্রশাসনসহ সাধারণ মানুষকে একসঙ্গে এগিয়ে আসতে হবে। তাহলেই কেবল মাদকমুক্ত সমাজ গঠন করা সম্ভব হবে।


আরো খবর